নজরবন্দি ব্যুরোঃ সুর পাল্টে ইয়াস মোকাবিলায় রাজ্যের প্রশংসায় রাজ্যপাল, আজ বৈঠক করবেন নবান্নে। রাজ্যের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক বরাবরই তিক্ত। এবারের নয়া মন্ত্রীসভা গঠনের পরেও জা অব্যাহত। এদিকে রাজ্যে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ইয়াস। সাইক্লোন মোকাবিলায় রাজ্য সমস্ত রকম ভাবে প্রস্তুত হয়েছে। আর এমন চরম কঠিন পরিস্থিতিতে দ্বন্দ্ব ভুলে রাজ্যের প্রশংসা শোনা গেল রাজ্যপাল জগদীপ ধনকরের মুখে।
আরও পড়ুনঃ আসছে ইয়াস, মানুষের জন্য সুন্দরবনে মন পড়ে আছে প্রাক্তন বনমন্ত্রী রাজীবের।


শুধু তাই নয় পরিস্থিতি নজর রাখতে নিজে উপস্থিত হয়েছেন নবান্নের কন্ট্রোল রুমে। শুধু তাই নয় একটু পর বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও প্রশাসনিক বৈঠক করবেন তিনি। আজ নিজেই এইকথা টুইট করে জানান তিনি। প্রসঙ্গত ঘূর্ণিঝড়ের আতঙ্কে স্তত্র গোটা রাজ্য। ভয়ংকর ক্ষতির আশঙ্কা করছেন উপকূলবর্তী এলাকার বাসিন্দা। দুর্যোগকে আটকানো না গেলেও পরিস্থিতি মোকাবিলার সবরকম চেষ্টা চালাচ্ছে রাজ্য। ইতিমধ্যেই প্রায় ৯ লক্ষ মানুষকে নিয়ে যাওয়া হয়েছে ত্রাণ শিবিরে।
জনজীবন যাতে বিপন্ন না হয় সেদিকে নজর রাখা হয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার বিকেল ৪ টেয় আলিপুর আবহাওয়া দপ্তরে যান রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানকার অধিকর্তাদের সঙ্গে কথা বলেন। সেখান থেকে বেরিয়ে একবার রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে কথা বললেও তার পরেই ‘যশ’ মোকাবিলায় রাজ্যের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল। বলেন “কেউ চাই না আমফানের মতো পরিস্থিতি তৈরি হোক। ঘূর্ণিঝড় মোকাবিলায় কেন্দ্র-রাজ্য একসঙ্গে যেভাবে কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়। এটা অত্যন্ত আনন্দের বিষয়। সব কাজেই এভাবে সমন্বয় রাখা প্রয়োজন।”
সুর পাল্টে ইয়াস মোকাবিলায় রাজ্যের প্রশংসায় রাজ্যপাল, আজ বৈঠক করবেন নবান্নে। পাশাপাশি ধনকড় জানান, ইতিমধ্যেই তিনি নৌ সেনা, ইস্টার্ন কম্যান্ড, সেনা বাহিনীর সঙ্গে কথা বলেছেন। এরপরেই নবান্ন যাওয়ার কথা টুইট করে জানান তিনি। সেখানে কন্ট্রোল রুমে গতা ঘটনার পর্যবেক্ষণ করে মমতার সাথে বৈঠকে বসবেন তিনি।









