Panchyat Election: বাংলার মানুষকে হতাশ করেছেন কমিশনার! রাজীব বিতর্কে মুখ খুললেন রাজ্যপাল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং লেটার প্রত্যাখ্যান করা নিয়ে বিতর্কের মধ্যেই মুখ খুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপালের বক্তব্য, নির্বাচন কমিশনার বাংলার মানুষকে হতাশ করেছেন।

আরও পড়ুন: ভোট কি হচ্ছে? কমিশনার কি আছেন? ফের কমিশনকে ভর্ৎসনা বিচারপতি সিনহার

ওয়াকিবহাল মহল মনে করছে, রাজীব সিনহার জয়েনিং লেটার গ্রহণ না করার কারণ এক লাইনে ব্যাখ্যা করে গেলেন রাজ্যপাল। তিনি বলেন, ‘আমি নিয়োগ করেছিলাম কমিশনারকে। কিন্তু তিনি বাংলার মানুষকে হতাশ করেছেন নির্বাচন কমিশনার।

এই ছোট্ট মন্তব্যের মধ্যে দিয়েই সি ভি আনন্দ বোস বুঝিয়ে দিলেন, রাজ্য নির্বাচন কমিশনারের ভূমিকায় তিনি সন্তুষ্ট নন। ‘প্রসঙ্গত,গতকাল রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট ফেরত পাঠিয়েছে রাজ্যপাল। মনোনয়ন পর্বেই রাজ্যজুড়ে অশান্তি।

আলোচনার জন্য রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন সি ভি আনন্দ বোস। কিন্তু যাননি তিনি। আর তারপরই রাজ্যপালের তরফে কড়া পদক্ষেপ! যা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত তুঙ্গে পৌঁছেছে।

বাংলার মানুষকে হতাশ করেছেন কমিশনার! রাজীব বিতর্কে মুখ খুললেন রাজ্যপাল

উল্লেখ্য, পদাধিকার বলে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারের নিয়োগকর্তা হলেন রাজ্যপাল। গত মাসেই রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হিসেবে রাজীবা সিনহার নাম প্রস্তাব করে ফাইল পাঠানো হয় রাজভবনে। এরপর স্রেফ দায়িত্ব গ্রহণই নয়, পঞ্চায়েত নির্বাচনের দিনও ঘোষণা করে দেন রাজ্যের নবনিযুক্ত নির্বাচন কমিশনার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত