ভোট কি হচ্ছে? কমিশনার কি আছেন? ফের কমিশনকে ভর্ৎসনা বিচারপতি সিনহার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহাকে কার্যত অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। কমিশনকে বিঁধে একাধিক প্রশ্ন তোলেন তিনি। পঞ্চায়েত ভোটের আগেই বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াচ্ছে বাংলায়। এই বিষয়টিকে বেশ গুরুত্বসহকারে দেখছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন: হাজার টাকায় ভোট কিনছে তৃণমূল! অভিযোগ তুলে রাস্তা অবরোধ বিজেপির

ভাঙড়ের আইএসএফ কর্মীর মনোনয়ন বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। এই মামলার শুনানি চলছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। এদিন বিচারপতি সিনহা প্রশ্ন তোলেন, কীভাবে এত প্রার্থীর নাম একসঙ্গে বাতিল হল? এনিয়েই বৃহস্পতিবার দুপুর ২ টোর মধ্যেই রিপোর্ট তলব করে আদালত। এদিনের পঞ্চায়েত মামলায় বিচারপতি রাজ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, পঞ্চায়েত নির্বাচন কি হচ্ছে? নির্বাচন কমিশনার কি এখনও তাঁর পদে আছেন? আমি বুঝতে পারছি না কী হচ্ছে!”

ভোট কি হচ্ছে? কমিশনার কি আছেন? ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিনহা

বুধবার পঞ্চায়েত মামলার শুনানিতে একের পর এক অশান্তির খবরে ক্ষোভ উগরে দেন বিচারপতি সিনহা। তাঁর পর্যবেক্ষণ, ‘সামান্য পঞ্চায়েত নির্বাচনেই রক্তপাত। এত অশান্তি হলে নির্বাচন বন্ধ করা উচিত।’ অন্যদিকে, প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম নবনিযুক্ত রাজ্য নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে বলেছিলেন, “এত চাপ নিতে না পারলে সরে দাঁড়ান। রাজ্যপাল নতুন কমিশনার নিয়োগ করবন।” গতকাল বিকেলেই কমিশনারের জয়েনিং রিপোর্ট ফেরত পাঠান বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এনিয়ে ফের সরগরম রাজ্য-রাজনীতি।

ভোট কি হচ্ছে? কমিশনার কি আছেন? ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিনহা
ভোট কি হচ্ছে? কমিশনার কি আছেন? ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিনহা

প্রসঙ্গত, পঞ্চায়েতে নির্বাচনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ। এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেছে রাজ্য সরকার। আগামীকাল অর্থাৎ শুক্রবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হতে পারে বলে খবর।

ভোট কি হচ্ছে? কমিশনার কি আছেন? ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিনহা

ভোট কি হচ্ছে? কমিশনার কি আছেন? ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিনহা
ভোট কি হচ্ছে? কমিশনার কি আছেন? ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিনহা

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন