নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ বিতর্কের মাঝেই, কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম ঘোষণা রাজ্যপালের। নতুন উপাচার্য হলেন স্বরূপ চক্রবর্তী। আগামী চারবছরের জন্য দায়িত্বে থাকবেন তিনি। উপাচার্য পদে নিয়োগকে কেন্দ্র করে সম্প্রতি রাজভবন এবং উচ্চশিক্ষা দপ্তরে শুরু হয়েছে বাকযুদ্ধ।


দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হয়েছেন সঞ্চারী রায় মুখোপাধ্যায়। আর গত মঙ্গলবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের নাম প্রথম ট্যুইট করেন রাজ্যপাল।
অর্থনীতির এই অধ্যাপককে তিনি নিয়োগ করেছেন বলে ট্যুইটে দাবি করেন তিনি। আর তার বেশকিছুক্ষণ পর রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ট্যুইটে দাবি করেন, উচ্চশিক্ষা দপ্তরের সুপারিশে গঠিত সার্চ কমিটি অধ্যাপক মুখোপাধ্যায়কে বেছে নিয়েছে। আর এবিষয়ে এদিন মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে ধনকঢ় বলেন, সার্চ কমিটির চেয়ারপার্সনকেও নিয়োগ করেন আচার্য।
নিয়োগ বিতর্কের মাঝেই, উপাচার্য নিয়োগের ক্ষমতা শুধু তাঁর হাতেই আছে। মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর প্রতি রাজ্যপালের আক্ষেপ, তিনি ন্যূনতম যে সৌজন্য আশা করেন, তা তিনি কোন ভাবেই পাচ্ছেন না। এই টুইট যুদ্ধ চলাকালীন বৃহস্পতিবার রাজ্যপাল জানিয়েছেন, তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরীর মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছেন। আর তিনি শুক্রবারই জানালেন স্বরূপ চক্রবর্তীর নিয়োগের কথা।









