Deepfake Videos: ডিপফেক ভিডিও নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র, আনতে চলেছে নতুন আইন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সম্প্রতি ডিপফেক প্রযুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার এই বিষয়ে সব পক্ষকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসলো কেন্দ্র। সরকারের একটি সূত্র মারফত জানা গিয়েছে,্লএই বৈঠকে অংশ নেওয়ার জন্য ডেকে পাঠানো হয়েছিল ফেসবুকের পরিচালক সংস্থা মেটা, গুগল এবং অন্যান্য তথ্যপ্রযুক্তি সংস্থাকে।

আরও পড়ুন: অ্যানিম্যাল-র ট্রেলার প্রকাশ্যে, এটাই কী রণবীরের সেরা অভিনয়?

বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। সেই বৈঠকের শেষেই মন্ত্রী জানান, ডিপফেক প্রযুক্তির মোকাবিলায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য দশ দিন সময় নিচ্ছে কেন্দ্র। তত দিনে ডিপফেক প্রযুক্তি নিয়ে খসড়া আইন তৈরি করা হবে বলেও জানান মন্ত্রী।

12 12

প্রস্তাবিত আইনে কড়া শাস্তির বিধান রাখা হচ্ছে বলে সংশ্লিষ্ট মন্ত্রক সূত্রে জানা গিয়েছে। এই ধরনের ভিডিয়ো যে নেটিজেন থেকে সাধারণ মানুষের নিরাপত্তায় বিঘ্নিত করছে, তা বলার অপেক্ষা রাখে না।

ডিপফেক ভিডিও নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র, আনতে চলেছে নতুন আইন

14 11

ইতি মধ্যেই গুগল, ফেসবুক, ইউটিউব-এর মতো প্ল্যাটফর্মগুলিকে ডিপফেক ভিডিয়ো নিয়ে সতর্কও করা হয়েছে। এই সমস্ত প্ল্যাটফর্মে থাকা সমস্ত ডিপফেক ভিডিয়ো অবিলম্বে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেগুলি সরিয়ে দেওয়া না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

15

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর