‘কোহলি খুবই অপরিণত’, DRS প্রসঙ্গে বিরাটকে এক হাত নিলেন গম্ভীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারত-দঃ আফ্রিকা টেস্টে ডিআরএস (DRS) ‘বিতর্ক’ দেখে অবাক ক্রিকেটবিশ্ব। গতকাল অশ্বিনের বলে এলবিডব্লু হন ডিন এলগার। আম্পায়ার মারিয়াস এরাসমাস অশ্বিনের আবেদনে সাড়া দিয়ে আঙুলও তুলে দেন। খোলা চোখে পরিষ্কার এলবিডব্লু। কিন্তু ডিআরএস নিতেই বেঁচে যান এলগার।

আরও পড়ুনঃ ডিআরএস বিতর্কে বিরাটদের আচরণ নিয়ে মুখ খুললেন রাবাডা 

আর এর পরেই মাঠে স্ট্যাম্প মাইকে নিজেদের ক্ষোভ উগরে দেন অধিনায়ক বিরাট, কে এল রাহুল ও বোলার অশ্বিন। এই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন ব্যাটার গৌতম গম্ভীর । কোহলিকে অপরিণত বলছেন গম্ভীর। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের সম্প্রচারকারী চ্যানেলে গৌতম বলেন,

কোহলি খুবই অপরিণত। স্টাম্পে এমন কথা বলা একজন ভারতীয় অধিনায়কের জন্য কিন্তু সবচেয়ে খারাপ
কোহলি খুবই অপরিণত। স্টাম্পে এমন কথা বলা একজন ভারতীয় অধিনায়কের জন্য কিন্তু সবচেয়ে খারাপ

“কোহলি খুবই অপরিণত। স্টাম্পে এমন কথা বলা একজন ভারতীয় অধিনায়কের জন্য কিন্তু সবচেয়ে খারাপ। এটা করলে তুমি কখনই তরুণদের কাছে আইডল হয়ে উঠতে পারবে না। প্রযুক্তি তোমার হাতে নেই।” তিনি আরও বলেন, “এ ব্যাপারে কোহলির সঙ্গে কথা বলা প্রয়োজন কোচ রাহুল দ্রাবিড়ের।

‘কোহলি খুবই অপরিণত’, DRS প্রসঙ্গে বিরাটকে এক হাত নিলেন গম্ভীর

এই টেস্ট ম্যাচের ফল যাই হোক না কেন, একজন টেস্ট অধিনায়কের কাছ থেকে, যিনি এত দিন ধরে দলকে নেতৃত্ব দিয়েছেন এটা আশা করা যায় না। আমি আশা করি রাহুল দ্রাবিড় ওর সঙ্গে এ ব্যাপারে কথা বলবে। কারণ অধিনায়ক দ্রাবিড় যেমন ছিল, তাতে কখনও তাঁকে এইভাবে প্রতিক্রিয়া জানাতে আমরা দেখিনি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত