নজরবন্দি ব্যুরোঃ গনেশ পুজোর মধ্য দিয়েই প্রতিবছর সূচনা হয় শারদোৎসবের। এই দিন সব জায়গায় পালন করা হয় গনেশ চতুর্থী। পুরানমতেও যেকোনো পুজোর সূচনাই হয় গনেশ পুজোর মধ্য দিয়েই। এমনকি যেকোনো শুভকাজের আগে করা হয় গনেশ পুজো।
আরও পড়ুনঃ আর মাত্র তিন দিন, ভাগ্যের চাকা ঘোরাতে এই বিশেষ শুভ সময়েই করুন ‘বিশ্বকর্মার পুজো’


নতুন বাড়ির গৃহপ্রবেশে কিংবা কোন ব্যবসা শুরু হওয়ার আগে করা হয়ে থাকে গনেশ পুজো। অনেকে এই দিন গনেশ ঠাকুরকে প্রতিস্থাপন করে। কিন্তু যেকোনো সময়ে এই কাজ করলে কিন্তু বিপত্তি হতে পারে। ধেয়ে আসতে পারে একাধিক অমঙ্গল। তাহলে জেনে নিন গণপতি বাপ্পা-কে প্রতিস্থাপনের শুভ দিনক্ষণ কি?

তিথি অনুযায়ী ১৮ ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভাদ্রপদের শুক্লা চতুর্থী। এবং সময়টা শুরু হচ্ছে দুপুর ১২.৩৯ থেকে পরের দিন ১৯ শে সেপ্টেম্বর দুপুর ১. ৪৩ এ। এবং আপনি যদি সকাল ১১.০৭ থেকে দুপুর ১.৩৪ পর্যন্ত গনেশ মূর্তি প্রতিস্থাপন করতে পারেন। তাহলে আপনার উন্নতির থেকে আপনাকে কেউ আটকাতে পারবেনা।



গনেশ চতুর্থীতে গণপতিকে স্থাপন করবেন ভাবছেন? শুভসময় কখন?
নজরবন্দি ব্যুরোঃ গনেশ পুজোর মধ্য দিয়েই প্রতিবছর সূচনা হয় শারদোৎসবের। এই দিন সব জায়গায় পালন করা হয় গনেশ চতুর্থী। পুরানমতেও যেকোনো পুজোর সূচনাই হয় গনেশ পুজোর মধ্য দিয়েই। এমনকি যেকোনো শুভকাজের আগে করা হয় গনেশ পুজো। এবং আপনি যদি এই বিধি গুলি মেনে চলেন গনু খুব খুশি হবে।
গনেশ চতুর্থীতে গণপতিকে স্থাপন করবেন ভাবছেন? দেখুন সেই শুভসময়
সেগুলি কি কি? জেনে নিন
১ সাত সকালে উঠে স্নান করে নিন এর পর সমস্ত মন্দির এবং বাড়ি ঘর পরিস্কার করে নিন।
২ এরপর যেই স্থানে গনেশ মূর্তি বসাবেন। সেখানে একটা লাল শালু ভাল করে পেতে নিন।
৩ এর পর পুজো করার জন্য নির্জলা উপবাস করে নিন।
৪ এর পর দুপুর থেকে শুরু করুন সিদ্ধিদাতার আরাধনা।
৫ এরপর মন্ত্র যপ করতে করতে শুরু করুন বিনায়কের পুজো।
৬ এর পর মন্ত্র পাঠ করতে করতে গনেশ মূর্তি প্রতিষ্ঠা করুন।
৭ এরপর গনুদাদাকে নৈবেদ্য সাজিয়ে দিন।







