ভারতীয় ক্রিকেটারদের মঙ্গলকামনায়, দত্তাবাদ কালীমন্দিরে যজ্ঞ সমর্থকদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই মরুর দেশে এবারের টি-২০ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হতে চলেছে বিরাট বাহিনী। যা নিয়ে গতকয়েক দিন ধরেই উন্মাদনা তৈরি হয়েছে বিশ্ব ক্রিকেট মহলে। এবার সেই উন্মাদনারই ছবি ধরা পড়ল সল্টলেকের দত্তাবাদে। যেখানে ভারতীয় ক্রিকেটারদের জন্য  ঈশ্বরের কাছে মঙ্গলকামনায় মাতলেন সমর্থকরা।

আরও পড়ুনঃসোনায় ৫০০ টাকা ছাড় দিচ্ছে কেন্দ্র, বিনিয়োগের বড় সুযোগ কাল থেকে ৫ দিন!

তাই আজ ম্যাচের কয়েক ঘণ্টা আগে দেশের জাতীয় পতাকার পাশাপাশি ইন্ডিয়া টিমের বেশ কয়েকজন খেলোয়াড়দের ছবি নিয়ে সল্টলেক দত্তাবাদ কালী মন্দিরে এসে হাজির হয় বেশ কিছু ক্রিকেট অনুরাগী। সেখানেই পতাকা ও দলের খেলোয়াড়দের সামনে রেখে চলে হোম যজ্ঞ।

একদিকে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখা ও অন্যদিকে হাড়ের তকমা ঘুচিয়ে নতুন ভাবে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে  আজ বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। পরিসংখ্যান অনুযায়ী এখন ও পর্যন্ত একবার ও বিশ্বকাপে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। যারফলে ১২-০ তে এগিয়ে রয়েছে রোহিত শর্মারা

ভারতীয় ক্রিকেটারদের মঙ্গলকামনায়, যজ্ঞ সমর্থকদে

 ভারতীয় ক্রিকেটারদের মঙ্গলকামনায়, দত্তাবাদ কালীমন্দিরে যজ্ঞ সমর্থকদের

তবে এবারও কি জয় পেয়ে নিজেদের ধারা অব্যাহত রাখবে ভারত ? নাকি নতুনভাবে দল সাজিয়ে জয় ছিনিয়ে নিয়ে ইতিহাস গড়বে বাবর আজমের পাকিস্তান। এখন সেদিকেই নজর সকলের।

 ভারতীয় ক্রিকেটারদের মঙ্গলকামনায়, দত্তাবাদ কালীমন্দিরে যজ্ঞ সমর্থকদের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর