মধ্যবিত্তের জন্যে সুখবর। কোভিড আবহে এই প্রথম এতটা কমল সোনার দাম।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মধ্যবিত্তের জন্যে সুখবর। বুধবার সোনার দামে রেকর্ড পতন হল। এক ধাক্কায় দাম কমল কলকাতাতেও। করোনা আবহে দেশজুড়ে হুহু করে সোনার দাম বেড়েছে গত কয়েক মাসে। মাঝে গত মাসের ১১ তারিখে এক ধাক্কায় কিছুটা দাম কমলেও ফের বাড়তে শুরু করে এই মূল্যবান ধাতুর দাম। গরিব, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তের নাগালের বাইরে বেরিয়ে যায় সোনা। কিন্তু ৩ দিন ধরে ফের দাম কমতে শুরু করেছে সোনার।

আরও পড়ুনঃ আপনার উপর কেউ নজরদারি করছে নাতো? আপনার হোয়াটসঅ্যাপ ডেকে নিয়ে আসছে আপনার বিপদ!

চলতি সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ সোনার মূল্য দাঁড়ায় ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫০ হাজার ৯০০ টাকা। পাশাপাশি ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম দাঁড়ায় ৫৩ হাজার ৬০০ টাকা। এরপর ১৭ই সেপ্টেম্বর একধাক্কায় কিছুটা দাম কমলেও তারপর ফের বাড়তে শুরু করে সোনার মূল্য।

2 21

এইভাবে গত কয়েকদিন দাম বাড়তে থাকার পর ফের ৩ দিন আগে থেকে কমতে শুরু করে সোনার দাম। গত তিন দিনে ভারতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম কমেছে মোট ১ হাজার ৪৯০ টাকা। পাশাপাশি ২৪ ক্যারেট সোনার দাম কমেছে একই ভাবে ১ হাজার ৪৯০ টাকা।

3 19

মধ্যবিত্তের জন্যে সুখবর। আজ অর্থাৎ ২৩ সেপ্টেম্বর ভারতের বাজারে ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম কমেছে ৬৩ টাকা, ৮ গ্রামের দাম কমেছে ৫০৪ টাকা এবং ১০ গ্রামের দাম কমেছে ৬৩০ টাকা। একই ভাবে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম কমেছে ৬৩ টাকা, ৮ গ্রামের দাম কমেছে ৫০৪ টাকা এবং ১০ গ্রামের দাম কমেছে ৬৩০ টাকা। ভারতের বাজারে ১০ গ্রাম সোনা ২২ ক্যারেটের মূল্য আজ ৪৯ হাজার টাকা এবং ২৪ ক্যারেট সোনার মূল্য ১০ গ্রাম পিছু আজ ৪৯ হাজার ৬৩০ টাকা।

একই ভাবে দেশের সাথে তাল মিলিয়ে কলকাতাতেও কমেছ সোনার দাম। ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১ গ্রামে – ৪ হাজার ৯৩৭ টাকা। ৮ গ্রামে ৩৯ হাজার ৪৯৬ টাকা। ১০ গ্রাম পিছু ৪৯ হাজার ৩৭০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম আজ ১ গ্রাম পিছু ৫ হাজার ২০৭ টাকা। ৮ গ্রামের দাম ৪১ হাজার ৬৫৬ টাকা। ১০ গ্রামের দাম ৫২ হাজার ৭০ টাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর