5th ফেব্রুয়ারি, 2026 (বৃহস্পতিবার) - 12:59 অপরাহ্ন
24 C
Kolkata

হু হু করে পড়ল সোনার দর, লক্ষ্মীবারে মধ্যবিত্তের মুখে হাসি—আরও সস্তা ২২ ক্যারাট

লক্ষ্মীবারে বড় স্বস্তি। বৃহস্পতিবার সকালে হু হু করে কমল ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম, কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে মিলছে কয়েক হাজার টাকার ছাড়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লক্ষ্মীবারে সোনার বাজারে বড় স্বস্তির খবর। টানা দোলাচলের পর বৃহস্পতিবার সকালে আচমকাই হু হু করে কমল সোনার দাম। বুধবার সন্ধ্যায় সামান্য ঊর্ধ্বমুখী হলেও রাত পোহাতেই কয়েক হাজার টাকা কমে গেল ২২ ও ২৪ ক্যারাট সোনার দর। বিয়ের মরসুমের মুখে এই দরপতনে ফের আশার আলো দেখছেন মধ্যবিত্ত ক্রেতারা।

বাজার সূত্রে খবর, আন্তর্জাতিক বাজারে চাপ কমার জেরেই দেশের বুলিয়ন বাজারে এই পতন। ফলে আজ, ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার একাধিক বড় শহরে ১০ গ্রাম সোনার দামে উল্লেখযোগ্য ছাড় মিলছে। বিশেষ করে ২২ ক্যারাট সোনার দর কমায় গয়না কেনার পরিকল্পনা নতুন করে করছেন অনেকেই।

আজ দেশের বিভিন্ন শহরে সোনার দাম (১০ গ্রাম)

কলকাতা

দিল্লি

মুম্বই

  • ২২ ক্যারাট: ₹১,৪১,৫৫০

  • ২৪ ক্যারাট: ₹১,৫৪,৪২০

আহমেদাবাদ

  • ২২ ক্যারাট: ₹১,৪১,৬০০

  • ২৪ ক্যারাট: ₹১,৫৪,৪৭০

পুণে

  • ২২ ক্যারাট: ₹১,৪১,৫৫০

  • ২৪ ক্যারাট: ₹১,৫৪,৪২০

জয়পুর

  • ২২ ক্যারাট: ₹১,৪১,৭০০

  • ২৪ ক্যারাট: ₹১,৫৪,৫৭০

বেঙ্গালুরু

  • ২২ ক্যারাট: ₹১,৪১,৫৫০

  • ২৪ ক্যারাট: ₹১,৫৪,৪২০

লখনউ

  • ২২ ক্যারাট: ₹১,৪১,৭০০

  • ২৪ ক্যারাট: ₹১,৫৪,৫৭০

চেন্নাই

  • ২২ ক্যারাট: ₹১,৪১,৫৫০

  • ২৪ ক্যারাট: ₹১,৫৪,৪২০

গুরুগ্রাম

  • ২২ ক্যারাট: ₹১,৪১,৭০০

  • ২৪ ক্যারাট: ₹১,৫৪,৫৭০

ভুবনেশ্বর

  • ২২ ক্যারাট: ₹১,৪১,৫৫০

  • ২৪ ক্যারাট: ₹১,৫৪,৪২০

পাটনা

  • ২২ ক্যারাট: ₹১,৪১,৬০০

  • ২৪ ক্যারাট: ₹১,৫৪,৪৭০

হায়দরাবাদ

  • ২২ ক্যারাট: ₹১,৪১,৫৫০

  • ২৪ ক্যারাট: ₹১,৫৪,৪২০

বাজার বিশেষজ্ঞদের মতে, সামনের কয়েকদিন সোনার দামে আরও ওঠানামা হতে পারে। তবে বড়সড় পতনের পর এখনই তড়িঘড়ি সিদ্ধান্ত না নিয়ে পরিস্থিতি বুঝে কেনাকাটাই বুদ্ধিমানের—এমনটাই মত বুলিয়ন বাজারের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading