Gold Price: সোনার দাম বাড়ল ১৪৫০ টাকা, কেন্দ্রের আমদানি শুল্ক বাড়ানোর জেরে মাথায় হাত মধ্যবিত্তের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লাগাতার পড়ছে টাকা। সেই সঙ্গে ধাক্কা খেয়েছে বিদেশি মুদ্রার ভাণ্ডারও। এই ববস্থায় একাধিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সোনার চাহিদায় লাগাম টান টানতে বাড়ানো হল আমদানি শুল্ক। এক লাফে শুল্ক বাড়ানো হয়েছে ৫ শতাংশ। এর পাশাপাশি পেট্রোল, ডিজেল এবং বিমানের জ্বালানিতে বাড়ানো হল রফতানি শুল্ক। ফলে দেশে সোনার দাম চড়চড়িয়ে বাড়তে চলেছে তা বলাই বাহুল্য। ইঙ্গিত পাওয়া গেল জুলাই মাসের শুরুতেই।

আরও পড়ুনঃ সাহসিকতার অন্যতম নজির, দুই মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে আটক করল গ্রামবাসীরা

করোনার সময়ে ব্যবসা কার্যত লাটে উঠেছিল। ক্ষতির কীভাবে সামাল দেওয়া যাবে? চলতি বছরের বাজেট পেশের সময়ে হিরে-রত্ন বাজারকে চাঙ্গা করার উদ্যোগ নিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। গত বছর, ২০২১ সালে বাজেটে সোনা ও রূপো আমদানিতে শুল্ক কমানো হয়েছিল। আগে আমদানি শুল্ক ছিল ১২.৫ শতাংশ, তা কমিয়ে করা হয় ৭.৫ শতাংশ। এবার সোনায় আমদানি শুল্ক ৭.৫ থেকে বেড়ে হল ১২.৫ শতাংশ।

gold 123

এর ফলে দাম কত বাড়বে? বিশেষজ্ঞদের মতে, আমদানি শুল্ক বৃদ্ধিতে ১০ গ্রামে সোনার দাম বাড়তে পারে হাজার টাকা। যদিও বিশেষজ্ঞদের সেই ধারনাকে ছাপিয়ে বেড়েছে সোনার দাম। জুন মাসের শেষে মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে কমে গিয়েছিল মূল্যবান এই হলুদ ধাতুর দাম। কিন্তু মাত্র ৪৮ ঘন্টার তফাতে সেই হাসি মিলিয়ে গেল কেন্দ্রিয় সিদ্ধান্তের জেরে।

সোনার দাম বাড়ল ১৪৫০ টাকা, কেন্দ্রের আমদানি শুল্ক বাড়ানোর জেরে মাথায় হাত মধ্যবিত্তের।
সোনার দাম বাড়ল ১৪৫০ টাকা, কেন্দ্রের আমদানি শুল্ক বাড়ানোর জেরে মাথায় হাত মধ্যবিত্তের।

জুন মাসের শেষে, গত ৩০ তারিখে ২৪ ক্যারট সোনার ১০ গ্রামের মূল্য ছিল ৫০ হাজার ৮৯০ টাকা। আর আজ মাত্র ৪৮ ঘন্টার তফাতে সেই দাম দাঁড়িয়েছে ৫২ হাজার ৩৪০ টাকা। অর্থাৎ ১ গ্রাম পিছু ১৪৫ টাকা। ১০ গ্রাম পিছু সোনার দাম বেড়েছে ১ হাজার ৪৫০ টাকা। পাশাপশি দাম বেড়েছে ২২ ক্যারট সোনারও। জুন মাসের শেষ দিনে ২২ ক্যারট সোনার ১০ গ্রামের মূল্য ছিল ৪৬ হাজার ৬৫০ টাকা। সেই দাম আজ দাঁড়িয়েছে ৪৮ হাজার টাকা। অর্থাৎ ১৩৫০ টাকা দাম বেড়েছে সোনার।

সোনার দাম বাড়ল ১৪৫০ টাকা, কেন্দ্রের আমদানি শুল্ক বাড়ানোর জেরে মাথায় হাত মধ্যবিত্তের।

gold 3

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল অনুসারে, গত বছর থেকে সোনার চাহিদায় ব্যাপক তেজি দেখা গিয়েছে। অতিমারিকালে চাহিদা অনেকটা কমে গিয়েছিল। পরে সোনা কেনার হিড়িক পড়ে। ভারতে সোনা শুধু গয়না হিসেবে পড়া হয় না। নানা উৎসবে শুভ বলেও মনে করা হয়। আর বিয়ের অনুষ্ঠানে সোনা ছাড়া চলে না। সে কারণে বিয়ের মরসুমে সোনার চাহিদাও বেড়ে যায়। পরিসংখ্যান বলছে ২০২১ সালে দশকের সব থেকে বেশি সোনা আমদানি করেছে ভারত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর