Gold Price: সোনার দামে ব্যাপক পতন কলকাতায়, অবশেষে চওড়া হাসি মধ্যবিত্তের মুখে

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কোভিডের প্রকোপ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ একাধিক ইস্যুতে দিন দিন বৃদ্ধি পেয়েছে সোনার দাম। মাঝে মধ্যে কিছুটা মূল্যহ্রাস পেলেও তা ছিল নিতান্তই ক্ষণস্থায়ী। বিবাহের মরশুমে চরম সমস্যার মুখে পড়ছিলেন সাধারণ মানুষ। কিন্তু এবার সম্ভবর সেই দাম বৃদ্ধির পরম্পরায় লাগাম পড়ল। টানা বাড়তে থাকা দাম এক ধাক্কায় কমল এবার। আজ ১৪ই জুন ব্যাপক ভাবে মূল্যহ্রাস পেল হলুদ ধাতুর।

আরও পড়ুনঃ সীমান্তের বিবাদের মধ্যেই ‘অন্নদাতা’-র ভূমিকা পালন করছে ভারত, মিলল চাঞ্চল্যকর তথ্য

কলকাতার বাজারে গত ৭ দিনে ২২ ক্যারট এবং ২৪ ক্যারট দুই ধরনের সোনার দামই কমেছে লক্ষ্যনীয় ভাবে। আজ ১০ গ্রাম সোনা পিছু দাম কমেছে প্রায় ১ হাজার টাকা। গতকাল কলকাতায় ১০ গ্রাম পাকা সোনার দর দাঁড়িয়েছে ৫২ হাজার ৭৬০ টাকা। চলতি মাসেই ৭ই জুন এই দাম ছিল ৫১ হাজার ৪০ টাকা। গত ১৮ ই মে এই দর ছিল ৫০ হাজার ২৯০ টাকা। এর আগে ফেব্রুয়ারি মাসে ২৪ ক্যারট সোনার সর্বোচ্চ দাম উঠেছিল ১০ গ্রাম পিছু ৫১ হাজার ৫৫০ টাকা এবং সর্বনিম্ন দাম ছিল ৪৮ হাজার ৯৮০ টাকা।

gold 2

এদিক কলকাতার বাজারে ২৪ ক্যারট পাকা সোনার ১ গ্রাম পিছু দাম হয়েছে ৫ হাজার ১৭১ টাকা। যা গতকাল ছিল ৫ হাজার ২৭৬ টাকা। অর্থাৎ ১ গ্রাম পিছু সোনার দাম কমেছে ১০৫ টাকা। আজ ২৪ ক্যারট সোনার ১০ গ্রাম পিছু দাম হয়েছে ৫১ হাজার ৭১০ টাকা। অর্থাৎ প্রতি ১০ গ্রামে ১ হাজার ৫০ টাকা কমেছে সোনার দাম। একই ভাবে ২৪ ক্যারট সোনার পাশাপাশি দাম কমেছে ২২ ক্যারট সোনারও।

সোনার দামে ব্যাপক পতন কলকাতায়, অবশেষে চওড়া হাসি মধ্যবিত্তের মুখে

dddd

২৪ ক্যারট সোনার পাশাপাশি ২২ ক্যারট সোনার দামও কমেছে ভালরকম। আজ কলকাতার বাজারে ২২ ক্যারট সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৭৪০ টাকা। যা গতকাল ছিল ৪ হাজার ৮৩৬ টাকা। অর্থাৎ প্রতি ১ গ্রাম পিছু ৯৬ টাকা দাম কমেছে সোনার। আজকের রেট অনুযায়ী কলকাতার বাজারে ১০ গ্রাম ২২ ক্যারট সোনার দাম ৪৭ হাজার ৪০০ টাকা। অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম কমেছে ৯৬০ টাকা।

সোনার দামে ব্যাপক পতন কলকাতায়, অবশেষে চওড়া হাসি মধ্যবিত্তের মুখে
সোনার দামে ব্যাপক পতন কলকাতায়, অবশেষে চওড়া হাসি মধ্যবিত্তের মুখে

বিশেষজ্ঞরা বলছেন সোনার দামে এই বৃদ্ধি বা পতন ক্ষণস্থায়ী। কারন দেশ জুড়ে আবার বাড়ছে কোভিডের প্রকোপ। যদি আগামি কয়েকমাসের মধ্যে দেশে চতুর্থ ঢেউ হানা দেয় তাহলে আবার বিপুল ভাবে বাড়তে পারে সোনার দাম। কারন হিসেবে বিশেষজ্ঞরা বলছেন ২ বছর আগে যখন কোভিড প্রথমবার হানা দিয়েছিল তখন সোনার দাম যেভাবে লাফ দয়ে বেড়েছিল সেভাবে লাফ দিয়ে আর কমেনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর