Gold Price: পুজোর চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম! জানুন কলকাতায় হলুদ ধাতুর লেটেস্ট রেট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিগত কয়েকদিন ধরেই অপরিবর্তিত ছিল সোনার দাম। তবে মাঝ মাসেই কিছুটা হলেও শান্তি ফিরেছিল মধ্যবিত্তের। এক ধাক্কায় অনেকটাই কমেছিল হলুদ ধাতুর দাম। কিন্তু সেই শান্তি আর বজায় থাকল না দুর্গাপুজোতে। অর্থাৎ মহাপঞ্চমীর দিন থেকেই বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম। আর আজ, মহা সপ্তমীর দিনেও চড়চড়িয়ে বাড়ল সোনার দাম। তাহলে দেরি না করে গহনা কিনতে যাওয়ার আগে জেনে নিন ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল।

আরও পড়ুন: Durga Puja: রাত বাড়লেও ভিড় কমছে না, ষষ্ঠীর দিনেই ‘ক্ল্যাইম্যাক্স’, মেট্রোয় যাত্রী ৮ লক্ষ

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই সোনা ও রুপোর দাম বাড়ছিল-কমছিল। আর যার প্রভাব পড়ছিল বিশ্ববাজারে। কিন্তু গত মাসের শুরুতেই আবারও কলকাতার বাজারে ঊর্ধ্বমুখী ছিল সোনার দর। এই মাসেই রেকর্ড গড়েছিল সোনার দর। আর সোনার দাম বাড়ায় সাধারণ মানুষের পাশাপাশি রীতিমত চিন্তায় পড়েছিলেন বিক্রেতারাও। জানা গিয়েছে, সপ্তাহের শেষেও দেশের খুচরা বাজারে সোনার দাম বৃদ্ধি পেয়েছে।

পুজোর চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম, জানুন লেটেস্ট রেট

সূত্র মারফৎ জানা যাচ্ছে, এদিন ১০ গ্রাম সোনার দাম ছাড়াল ৬১ হাজার টাকা। আর ১ কেজি রুপোর দাম ছাড়াল ৭৫ হাজার টাকা। আর এই সোনা-রুপোর দাম বাড়ার অন্যতম কারণ ইজরায়েল-হামাস যুদ্ধ (Israel-Hamas war)। জানা যাচ্ছে, গতকালের তুলনায় ২২০ টাকা বেড়ে এদিন ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৬১ হাজার ৭৫০ টাকায়। অন্যদিকে, ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৫৬ হাজার ৬০০ টাকা, যা গতকালের তুলনায় ২০০ টাকা বেশি। তাছাড়াও এদিন ১ কেজি রুপোর দাম ৭৫ হাজার ৩০০ টাকা। গত ২৪ ঘণ্টাতেই এক লাফে ১২০০ টাকা দাম বেড়েছে রুপোর।

পুজোর চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম, জানুন লেটেস্ট রেট

প্রসঙ্গত, বিশ্ববাজারে অনিশ্চয়তার শঙ্কা তৈরি করেছে মধ্যপ্রাচ্যে ইজরায়েল এবং হামাসের এই সংঘর্ষ। এহেন পরিস্থিতিতে নিরাপদ বিনিয়োগ হিসাবে বহু মানুষ বেছে নিচ্ছেন হলুদ ধাতুকে। স্বভাবতই বুলিয়ন বাজারের চাহিদা উত্তরোত্তর বাড়ছে। আর চাহিদা বাড়তেই আন্তর্জাতিক বাজারে পাল্লা দিয়ে দাম বাড়ছে হলুদ ধাতুর

পুজোর চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম, জানুন লেটেস্ট রেট

পুজোর চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম, জানুন লেটেস্ট রেট

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর