Durga Puja: রাত বাড়লেও ভিড় কমছে না, ষষ্ঠীর দিনেই ‘ক্ল্যাইম্যাক্স’, মেট্রোয় যাত্রী ৮ লক্ষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মহালয়া থেকেই শুরু হয়েছে অনেকের ঠাকুর দেখা। প্রতিদিনই রাস্তায় গিজ গিজ করছে মানুষের ভিড়। ঠাকুর দেখা নিয়ে আমজনতাকে যাতে কোনও সমস্যায় না পড়তে হয় তার জন্য পুজোর দিনে সারা রাত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। প্রতিদিনই প্রচুর ভিড় হচ্ছে মেট্রো পথে। ষষ্ঠীর দিনে যাত্রী সংখ্যা ছাড়াল ৮ লক্ষের গণ্ডি।

আরও পড়ুন: আবহাওয়ায় বদল, ব্যাপক ভিড়, পুজোয় নিজেকে সুস্থ রাখবেন কীভাবে? রইল কয়েকটি টিপস

কলকাতা মেট্রোর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ষষ্ঠীর দিন কেবল মেট্রোতেই আট লক্ষ মানুষের ভিড় হয়েছে। চতুর্থীর দিনে ভিড় হয়েছিল সাড়ে সাত লক্ষ যাত্রীর। ষষ্ঠীতে সেই সংখ্যা আরও বাড়ল। জানা গিয়েছে, দমদম মেট্রো স্টেশনে সবথেকে বেশি ভিড় হয়েছে, কেবল এই স্টেশন থেকেই যাতায়াত করেছেন প্রায় ৮৪ হাজার যাত্রী। দ্বিতীয় স্থানে কালীঘাট, সেখানে যাত্রী সংখ্যা ৬৬ হাজার ১৮১। শোভাবাজার সুতানুটি ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে যথাক্রমে ৪৯ হাজার ৮৭২ ও ৪৬ হাজার ২৫৫ জন যাত্রী যাতায়াত করেছেন।

 রাত বাড়লেও ভিড় কমছে না, ষষ্ঠীর দিনেই 'ক্ল্যাইম্যাক্স', মেট্রোয় যাত্রী ৮ লক্ষ

রাস্তার যানজট এড়াতে মেট্রো পথেই ঠাকুর দেখছেন দর্শনার্থীরা। এরফলে প্রতিদিনই বিশাল ভিড় চোখে পড়ছে। আজ সপ্তমী, এখনও বাকি অষ্টমী-নবমী। এই দিনগুলিতে মেট্রোর ভিড় আরও বাড়বে। গত কয়েকদিনেই হুজুকে মানুষের ভিড় দেখল তিলোত্তমা। অনেকেই ট্রেনে করে দমদম স্টেশনে এসে মেট্রো করে ঠাকুর দেখতে যাচ্ছেন, তাই এই স্টেশনে ভিড়ের মাত্রা অন্যান্যগুলির তুলনায় বেশি।

 রাত বাড়লেও ভিড় কমছে না, ষষ্ঠীর দিনেই 'ক্ল্যাইম্যাক্স', মেট্রোয় যাত্রী ৮ লক্ষ
রাত বাড়লেও ভিড় কমছে না, ষষ্ঠীর দিনেই ‘ক্ল্যাইম্যাক্স’, মেট্রোয় যাত্রী ৮ লক্ষ

কলকাতা মেট্রো সূত্রে খবর, চতুর্থীতে দমদম মেট্রো স্টেশন থেকে সবথেকে বেশি ভিড় হয়েছে। এই স্টেশন থেকে মেট্রোয় উঠেছে প্রায় সাড়ে ৭৬ হাজার যাত্রী। এসপ্ল্যানেড, কালীঘাট মেট্রো স্টেশনে যাত্রী সংখ্যা ছিল ৫০ হাজারের উপরে। চতুর্থী অর্থাৎ বুধবার রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে যাত্রী সংখ্যা ছিল ৪৫ হাজারের বেশি।

রাত বাড়লেও ভিড় কমছে না, ষষ্ঠীর দিনেই ‘ক্ল্যাইম্যাক্স’, মেট্রোয় যাত্রী ৮ লক্ষ

 রাত বাড়লেও ভিড় কমছে না, ষষ্ঠীর দিনেই 'ক্ল্যাইম্যাক্স', মেট্রোয় যাত্রী ৮ লক্ষ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর