নজরবন্দি ব্যুরোঃ রবিবার পাকিস্তানের ‘পঞ্চম প্রদেশ’ হিসাবে ঘোষিত হল গিলগিট- বালটিস্তান। এদিন পাক অধিকৃত গিলগিট- বালটিস্তানকে বিশেষ মর্যাদা দেওয়ার কথা ঘোষণা করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খানের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত সরকার। প্রতিক্রিয়া জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন, গিলগিট – বালটিস্তান ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু–কাশ্মীরের অবিচ্ছেদ্য অংশ (১৯৪৭ সালের চুক্তি অনুযায়ী)।
আরও পড়ুনঃ কানহাইয়ার সভায় বিপুল ভিড়। বিহার নিয়ে চিন্তিত মোদী-নিতিশ-শাহরা।
এই অঞ্চল দুটি উপর জোড় করে দখলদারি রেখে পাকিস্তান। এই অঞ্চল দুটি নিয়ে কোন সিদ্ধান্ত নেওয়ার বা কোন কিছু পরিবর্তন করার অধিকার নেই পাকিস্তানের। তিনি বলেন ভারতের যে অঞ্চল গুলি পাকিস্তান জোড় করে নিজেদের দখলে রেখেছে, সেই সমস্ত অঞ্চল গুলির কোন রকম পরিবর্তন করা হলে ভারত সরকার তা কখনই মেন নেবে না। ১৯৪৭ সালের চুক্তি অনুযায়ী অঞ্চল দুটি জম্মু–কাশ্মীরের অবিচ্ছেদ্য অংশ।
আর জম্মু-কাশ্মীর ভারতের কেন্দ্রীয় শাসিত অঞ্চল। পাক প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে তিনি মানবাধিকার লঙ্ঘনের সাথে তুলনা করেছেন। অনুরাগ শ্রীবাস্তব বলেন, ৭০ বছর ধরে একটি অঞ্চলের স্বাধীনতা খর্ব করে চলেছে পাকিস্তান। ইসলামাবাদের উচিত নতুন কোন পরিকল্পনা করার বদলে সেই অঞ্চল গুলি থেকে সরে যাওয়া। প্রসঙ্গত, রবিবার ইমরান খান পাক অধিকৃত গিলগিট–বালটিস্তানকে পাকিস্তানের পঞ্চম প্রদেশ হিসেবে ঘোষণা করা পাশাপাশি শিলান্যাস করেন একাধিক প্রকল্পের।
ওয়াকিবহাল মহলের দাবী, পাক সেনাবাহিনী এবং চিনের পরামর্শেই এই সিদ্ধান্ত নিয়েছেন ইমরান খান। তাঁর এই পদক্ষেপ প্রমাণ করল তিনি পাক সেনাবাহিনীর কথা মতই চলেন। ইমরান খান পাক সেনার হাতের পুতুল। অন্য দিকে তাঁর এই সিদ্ধান্তের ফলে লাভবান হবে চিন। কারন বাণিজ্যের এই অঞ্চল চিনের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেদিক থেকে অস্বিকার করার কোন জায়গা নেই যে এর পিছিনে বেজিংয়ের হাত রয়েছে।



