Gulam Nabi Azad: গুলাম এখন আজাদ, নামকরণের দায়িত্ব দিলেন জনতার ওপর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কয়েকদিন আগেই কংগ্রেসের সমস্ত পদ থেকে অব্যহতি দিয়েছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ। ৪০ বছরের সম্পর্কের পর গুলাম এখন আজাদ। মাত্র ১ সপ্তাহের ধরে নয়া রাজনৈতিক যাত্রা শুরু করলেন তিনি। তবে রাজনৈতিক দলের নাম চিহ্ন এবং পতাকা নিয়ে কিছু ঘোষণা করলেন না। জানালেন মানুষ স্থির করবে।

আরও পড়ুনঃ Maldah: মাদক কারবারের সঙ্গে যুক্ত ব্যবসায়ী, উদ্ধার ১ কোটি ৩৯ লক্ষ টাকা

রবিবার জম্মুর সৈনিক ময়দান থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেন গুলাম নবী আজাদ। তিনি বলেন, জম্মু-কাশ্মীরের মানুষের পাশে রয়েছেন তিনি। তবে জম্মু-কাশ্মীর থেকেই নতুন দলের সুচনা করবেন, তা স্থির করেছেন গুলাম নবী আজাদ।এদিনের মঞ্চ থেকে গুলাম নবী আজাদের বার্তা, আমি এখনও দলের নাম নিয়ে কিছু ভাবিনি। দলের নাম ও পতাকা কী হবে? তা স্থির করবে জম্মু-কাশ্মীরের মানুষ। আমি আমার দলের জন্য হিন্দুস্থানী নাম রাখব, যাতে সকলে বুঝতে পারে।

গুলাম এখন আজাদ, নতুন দল নিয়ে নামছেন তিনি 
গুলাম এখন আজাদ, নতুন দল নিয়ে নামছেন তিনি

তবে কি ফের উপত্যকায় নতুন শরীক পেল বিজেপি। গুলাম নবী আজাদের কংগ্রেস থেকে ইস্তফার পর অনেকেই মনে করেছিলেন তিনি এবার জম্মু-কাশ্মীরে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ হবেন। এবিষয়ে নিজেই জল্পনা উড়িয়ে দিয়েছেন আজাদ নিজেই।গত মাসেই জম্মু-কাশ্মীরের দলীয় পদ নিয়ে হাইকম্যান্ডের সম্মতি না পাওয়ার পরেই সমস্ত পদ থেকে ইস্তফা দেন গুলাম নবী আজাদ। এরপরেই জম্মু-কাশ্মীরে তাসের ঘরের মতো ভেঙে পড়ে গোটা কংগ্রেস। এমনকি ইস্তফার সময় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে বসেন তিনি।

গুলাম এখন আজাদ, নতুন দল নিয়ে নামছেন তিনি 

গুলাম এখন আজাদ, নতুন দল নিয়ে নামছেন তিনি 
গুলাম এখন আজাদ, নতুন দল নিয়ে নামছেন তিনি

শুধুমাত্র গুলাম নবী আজাদ নয়, কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং, সুনীল জাখর, কপিল সিবাল এবং অশ্বিনী কুমারদের মতো নেতারা ইস্তফা দিয়েছেন। ২৪ এর লোকসভা নির্বাচনের আগে এটা কংগ্রেসের জন্য বিরাট ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন