বঙ্গ বিজেপিতে চলছে পরপর অস্বস্তি। প্রথমে তাদের সুত্রেই খবর বেরিয়েছিল, ইলেকশন ম্যানেজমেন্ট টিমের। পড়ে তা খারিজ করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারপর খসড়া তালিকার কথা সামনে আসে। সেটা খারিজ করে দেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এবার নতুন বছরে নতুন করে বোমা ফাটালেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন: অবসর গ্রহণের পর মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পদে হরিকৃষ্ণ দ্বিবেদী।
যেখানে অমিত শাহ, শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদারেরা বলছেন, লোকসভায় বাংলা থেকে টার্গেট ৩৫ টি আসন, সেখানে দিলীপ ঘোষের মুখে শোনা গেল এক সম্পূর্ণ বিপরীত অঙ্ক। তাতেই বাড়ল অস্বস্তি। তবে কি তিনি দলের তথ্যাদি সম্পর্কে কিছুই জানেন না ! বছরের প্রথম দিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হইয়ে তিনি বলেন,

” নিশানা একদম পরিস্কার, ২০২৪ সালে ২৫ টা আসন। সেই দিকেই তাকিয়ে এগোচ্ছি আমরা। আমাদের কর্মীরাও সেইদিকে তাকিয়ে লড়াই করছেন। গতবছর আমরা অনেক ঘাত – প্রতিঘাতে কাটিয়েছি। নতুন বছরের সূর্যোদয় দেখলাম আজকে। সবাইকে শুভেচ্ছা জানাই। নতুন বছর যেন ভাল কাটে, শান্তিতে কাটে।”

দিলীপ ঘোষের ‘ সংখ্যাতত্ত্ব ‘ গুলিয়ে দিল প্রধানমন্ত্রীর হিসাব।
এর সাথে সাথে ৩৫ সংখ্যা একদম খারিজ করে দিলেন সাংসদ। আসলে যে খসড়া তালিকা প্রকাশ পেয়েছে সেখানে দিলীপ ঘোষের কেন্দ্র বদলের উল্লেখ ছিল। মেদিনীপুরের বদলে সেটা হয়ে গিয়েছে ডায়মন্ডহারবার। এটা যারা করেছেন তাদের জবাব দিতেই এমন অস্বস্তিতে ফেললেন বলে মনে করা হচ্ছে। তবে দিলীপ ঘোষের এই ২৫ টি আসনের সংখ্যাতত্ব সব গুলিয়ে দিল।



