নজরবন্দি ব্যুরো: ঘন লম্বা সুন্দর চুল কে না পেতে চায়। বন্ধু চুলের অধিকারি, ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই চাই। কিন্তু শুধু চাইলেই তো আর পাওয়া যায় না। তার জন্য পরিশ্রম করতে হয়। কথায় আছে কারণ কষ্ট না করলে কষ্ট মেলা সম্ভব নয়। পেতে গেলে নিজের ব্যস্ত সিডিউল এর মধ্যে থেকে খানিকটা সময় আপনাকে বের করতে হবে। কিন্তু কি কি পদ্ধতি মেনে চলবেন যাতে আপনার চুল সুন্দর কোমল এবং লম্বা হবে খুব সহজে। জেনে নিন বিশেষজ্ঞরা কি পরামর্শ দিচ্ছেন।
আরও পড়ুনঃ পার্লারের খরচ বাঁচিয়ে বাড়িতেই করে ফেলুন হেয়ার স্পা, জেনে নিন কার্যকরী পদ্ধতি


সুন্দর চুল পেতে গেলেই যে প্রচুর পরিমাণে টাকা ব্যয় করতে হবে চুলের পেছনে এমনটা কিন্তু একেবারেই নয়। আপনারা কোনরকম টাকা খরচা না করেই সাধারণ কয়েকটি নিয়ম মেনে চলি আপনার চুল হবে সুন্দর। তার জন্য আপনার দৈনন্দিন জীবন ধারণের কিছু পরিবর্তন আনতে হবে।



অনেকেরই ধারণা রয়েছে চুলে তেল দিয়ে রাখলে চুল খুব সুন্দর হয়। তবে অতিরিক্ত কোন কিছুই ভালো না। তাই সপ্তাহে চেষ্টা করবেন দুই থেকে তিনবার তেল দেওয়ার। তেল বেশিক্ষণ রাখবেন না সেটি শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন। অনেকেই সারারাত মাথায় তেল রাখেন। একেবারেই অনুচিত কারণ এর ফলে মাথার চুল আলগা হয়ে যাবার সম্ভাবনা থাকে। তাই চেষ্টা করবেন মাথায় অন্তত চার থেকে পাঁচ ঘন্টার বেশি তেল না রাখার।

ট্রিম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর মাধ্যমে আপনার চুল তার প্রাণ ফিরে পায়। অনেকেরই ধারণা রয়েছে ট্রিম করলে চুলের বৃদ্ধি কমে যায়। একেবারেই না চুলের বৃদ্ধির জন্য নিয়মিত ট্রিমিং এর প্রয়োজন রয়েছে। তাই মাসে অন্তত একবার একটু পরিমাণ হলেও ট্রিম করবেন। পার্লারে যাবার প্রয়োজন নেই আপনারা চাইলে বিভিন্ন ইউটিউবে টিউটোরিয়াল দেখে আপনার ছবি সহজেই বাড়িতে বসে ট্রিম করে নিতে পারেন।
ঘন লম্বা চুল পান মাত্র একমাসেই, জেনে নিন টিপস

মাথা পরিষ্কার রাখুন। অনেকেরই প্রতিনিয়ত কাজের ক্ষেত্রে বাইরে বেরোতে হয়।অনেকেই ভুল করে বসে। রোজ রোজ বাইরে বের হলে মাথায় প্রচুর পরিমাণে ঘাম এবং ধুলো জমতে থাকে। যার ফলে চুলের স্বাস্থ্যের ক্ষতি হয়। খেতে আপনাদের সপ্তাহে অন্তত চার থেকে পাঁচ বার শ্যাম্পুর প্রয়োজন রয়েছে। এছাড়াও সময় বের করে সপ্তাহের অন্তত একদিন হেয়ার স্পা কিংবা কোন হেয়ার ব্যবহার করা আবশ্যিক। এক্ষেত্রে আপনারা ঘরোয়া উপাদান দিয়েও বানিয়ে ফেলতে পারেন। রেডিমেড প্রোডাক্ট তো ব্যবহার করতে পারেন।







