Hair Spa: পার্লারের খরচ বাঁচিয়ে বাড়িতেই করে ফেলুন হেয়ার স্পা, জেনে নিন কার্যকরী পদ্ধতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আমাদের রোজকার ব্যস্ততার জীবনে না চাইলেও রোজ দিন আমাদেরকে বাইরে বেরোতে হয়। আর বাইরে বেরোনো মানেই ধুলো, ময়লা, রোদ ইত্যাদির সাথে মোকাবিলা করা। আর ধুলো, ময়লা, রোদ চুলের পক্ষে যে কতটা ক্ষতিকর তা আমাদের কারোরই অজানা নয়। কিন্তু পেশার খাতিরে আমাদের তো বাইরে বেরোতেই হবে। কিন্তু তার মধ্যেও আমাদের চুলের যত্ন নিতে হবে। সপ্তাহে অন্তত একদিন করতে হবে হেয়ার স্পা। প্রত্যেক সপ্তাহে পার্লারে গিয়ে হেয়ার স্পা করা সত্যিই ব্যয়বহুল। সঠিক পদ্ধতি জানলে আপনি বাড়িতেই হেয়ার স্পা করে নিতে পারেন তাও আবার বিনা খরচায়।

আরও পড়ুনঃ ভিড়ের মাঝে মেয়েদের নজর কাড়তে এই টিপসগুলি মেনে চলুন ছেলেরা

জেনে নিন পর পর সেই পদ্ধতিগুলি কি কি।

স্টেপ ১
চুলে ভালো করে শ্যাম্পু দিয়ে দিন। তবে কোন ক্ষার যুক্ত শ্যাম্পু ব্যবহার করবেন না। কোন মাইল্ড শ্যাম্পু বা আয়ুর্বেদিক শ্যাম্পু ব্যবহার করার চেষ্টা করবেন। লক্ষ রাখবেন যাতে চুলে এক ফোঁটাও ময়লা না থাকে।

2 18

স্টেপ ২
এরপর শ্যাম্পু করার পর চুলটা ভালো করে প্যানড্রাই করে নিন। দেখবেন চুলে যাতে বেশি পরিমাণে জল না থাকে অথবা চুলটা খুব বেশি শুকনো না হয়ে যায়। এই অবস্থাতে চুলে বাজার চলতি সেরা হেয়ার স্পা ক্রিমটি লাগিয়ে নিন। এরপর চুলে ভালো করে মাসাজ করুন। ক্রিম কিন্তু শুধুমাত্র মাথায় চুলই লাগাবেন স্ক্যাল্পে নয়।

পার্লারের খরচ বাঁচিয়ে বাড়িতেই করে ফেলুন হেয়ার স্পা, দেখুন পদ্ধতি

1 28

স্টেপ ৩
এরপর মাথা থেকে সমস্ত ক্রিম জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। ক্রিম লাগানোর পর কিন্তু আপনাকে অন্তত দু’ঘণ্টা অপেক্ষা করতে হবে। জলদি ক্রিমটি ধুয়ে যে কোন একটি ভালো মানের সিরাম লাগিয়ে চুলটি শুকোতে দিয়ে দিন। দেখবেন চুলটি একেবারে উজ্জ্বল এবং ঝলমলে হয়ে গেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন