নজরবন্দি ব্যুরো: শুধু ভারতে নয় সারা বিশ্বের ফ্রাঞ্চাইজি লিগ গুলোতে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার হলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই তিনি বেশি বছর খেলেছেন। এর মধ্যে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলেছেন (২০১১-২০১৭) সাত বছর। সুতরাং বেঙ্গালুরুর সঙ্গে তাঁর একটা গভীর সম্পর্ক রয়েছে।
আরও পড়ুনঃ প্রয়াত ভারতীয় ফুটবলার, শোকজ্ঞাপন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের

সেই উইন্ডিজ তারকা ক্রিস গেইল আইপিএল শুরুর আগেই নিজের প্রাক্তন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নিশানা করলেন। আইপিএল শুরুর আগে তিনি অভিযোগ করেন, দলে মাত্র তিনজন ক্রিকেটারকে গুরুত্ব দেওয়া হতো। বাকিরা কথা বলতেই পারতেন না। সেই কারণে অনেকে বেঙ্গালুরুর দলকে নিজের দল বলে মনে করতে পারতেন না।

আইপিএলের সম্প্রচারকারী অ্যাপে একটি সাক্ষাৎকারে গেইল বলেছেন, ‘দলের একজন প্রধান ক্রিকেটার হিসাবে আমি আকর্ষণের কেন্দ্রে ছিলাম। তাই আমাকে কেউ খুব একটা ঘাঁটাত না। কিন্তু দলের অনেক ক্রিকেটার গুরুত্ব পেত না। ওরা কেউ কথাই বলতেই পারত না। তাদের আলাদা আলাদা থাকতে হতো।
আইপিএল শুরুর আগেই অবিশ্বাস্য এক তথ্য ফাঁস করলেন গেইল

গেইলের কথায়, তিনি ছাড়া বিরাট কোহলি ও এবি ভিলিয়ার্সকেই গুরুত্ব দিতো ম্যানেজমেন্ট। ফলে অনেক ক্রিকেটার নিজেদের আরসিবির সদস্য বলে ভাবতেই পারতেন না। গেইল বলেছেন, তিনজন ক্রিকেটারই আকর্ষণের কেন্দ্র ছিল। বিরাট, ডি ভিলিয়ার্স ও আমার কথার গুরুত্ব ছিল। বাকিদের দলে কোন গুরুত্বই ছিল না। এর প্রভাব ওদের মানসিকতায় পড়ত। সেই কারণে ট্রফি জেতা আরও কঠিন হয়ে পড়ত।



