শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতে নিল ভারত, কোচ হিসেবে নতুন রেকর্ড গম্ভীরের

তিনটে টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে দুটি ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ ভারতের। শেষ ম্যাচ শুধুমাত্র নিয়মরক্ষার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কোচ হিসেবে প্রথম সিরিজ জিতলেন গৌতম গম্ভীর। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে প্রথম দুটি ম্যাচ জিতে ভারত পকেটে পুরে নিল সিরিজ। শ্রীলঙ্কা সফর দিয়েই জাতীয় ক্রিকেট দলে কোচিং জীবন শুরু করেছেন গৌতম। আর প্রথম সিরিজ এই বাজিমাত। তিনটে টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে দু’টি ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ ভারতের। শেষ ম্যাচ শুধুমাত্র নিয়মরক্ষার।

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতে নিল ভারত, কোচ হিসেবে নতুন রেকর্ড গম্ভীরের

গৌতম গম্ভীর জীবনের প্রথম ম্যাচ একজন খেলোয়াড় হিসেবে জিতেছিলেন। আবার ভারতীয় দলের অধিনায়ক হিসেবেও প্রথম ম্যাচ জিতেছিলেন তিনি। এবং সর্বশেষে কোচ হিসেবেও প্রথম ম্যাচে জয় পেলেন গম্ভীর। আর এবার প্রথম কোচ এর প্রথম সিরিজ জয়। যেটা একটা রেকর্ড। গতকাল ভারতকে প্রধানত ডেথ ওভার বোলিংয়ে ম্যাচ জেতায়। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ১৩০ রানে ২ উইকেট পরে।

ভাবা হচ্ছিল শ্রীলঙ্কা তাদের স্কোর ১৮০-এর উপর নিয়ে যাবে। কিন্তু ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করেন ভারতীয় বোলাররা। আর তাতেই শ্রীলংকা ৬১ রানে আটকে যায়। উল্লেখ্য শেষ চার ওভারে শ্রীলঙ্কার উইকেট যায় সাতটি। এরপরে ব্যাট করতে নামলে তিন বল খেলার পরেই বৃষ্টি শুরু হয় মাঠে। বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টি ছুটে গেলে খেলা শুরু হলে নিয়ম অনুযায়ী ওভার কমিয়ে আট ওভারে ভারতের লক্ষ্য দাঁড়ায় ৭৮ রান। ওভারে প্রায় দশ রানের লক্ষ্যমাত্রা।

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতে নিল ভারত, কোচ হিসেবে নতুন রেকর্ড গম্ভীরের

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতে নিল ভারত, কোচ হিসেবে নতুন রেকর্ড গম্ভীরের

কিন্তু বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ব্যাট করতে নেমেই ওপেনার সঞ্জু স্যামসন আউট হয়ে ফিরে যান। এর পরে নামেন অধিনায়ক সূর্য কুমার যাদব। যশস্বী জয়সওয়াল করেন ১৫ বলে ৩০ রান। অপরদিকে অধিনায়ক সূর্য কুমার ১২ বলে ২৬ রান করেন। তিনি আউট হওয়ার পরে হার্দিক পান্ডিয়া মাঠে নেমে দুর্দান্ত ৯ বলে ২২ রান করেন। অপরদিকে নট আউট থাকেন ঋষভ পন্থ। আর এই জয়ের সাথে সাথেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুরে নেয় ভারত। কোচ হিসেবে নিজের ক্যারিয়ারের প্রথম সিরিজ জিতলেন গম্ভীর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন