LPG : এবার রেশন দোকানে মিলবে গ্যাস সিলিন্ডার! কি বলছে খাদ্য মন্ত্রালয়?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত ২০১৯ সালে দেশের কেন্দ্রীয় খাদ্য বণ্টন মন্ত্রকের কাছে রেশন দোকান থেকে এলপিজি গ্যাস দেওয়ার প্রস্তাব দিয়েছিল রেশন ডিলাররা। তবে সেইসময় এই সংক্রান্ত বিষয়ে কোন চূড়ান্ত ঘোষণা না আসলেও  আগামী বছর সেই বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু দু হাজার বিশেই বিষ হয়ে দাঁড়িয়েছিল মারন করোনা ভাইরাস। তবে বর্তমানে দেশজুড়ে কোভিডের টিকাকরণ বৃদ্ধি পেতেই ফের নিজেদের দাবিতে সরব হন রেশন ডিলাররা।

আরও পড়ুনঃ কলকাতায় গোষ্টী সংক্রমণ! এক সপ্তাহের মধ্যে আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ

পাশাপাশি এবছর দেশের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে ” আজাদি কা মহৎসব” উৎযাপন করছে কেন্দ্রীয় সরকার জানা গিয়েছে সেখানেই নাকি মাসিক রেশনের পাশাপাশি পরিবার পিছু পাঁচ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডার প্রদানের সঙ্গে ‘কমন সার্ভিস’ সেন্টার চালু করার পরিকল্পনা গ্রহন করেছে দেশের কেন্দ্রীয় খাদ্য ও বণ্টন মন্ত্রালয়।

মন্ত্রালয়ের তরফ থেকে ইমেল করে সেই কথা ঘোষণা করার পর থেকেই রীতিমতো খুশির আমেজ দেখা দিয়েছে রেশন ডিলারদের মধ্যে। সেইসঙ্গে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অতি দ্রুততার সঙ্গে এই প্রক্রিয়া চালু করার কথায় বলা হয়েছ।

এবার রেশন দোকানে মিলবে গ্যাস সিলিন্ডার! কি বলছে কেন্দ্রীয় মন্ত্রক? 

Nepal Oli Corporation hikes prices of fuel including cooking gas - OnlineKhabar English News
এবার রেশন দোকানে মিলবে গ্যাস সিলিন্ডার! কি বলছে খাদ্য মন্ত্রালয়?

এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ” অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অব ডিলারস ফেডারেশনের” সম্পাদক বিস্বম্ভর বসু বলেন, বিগত কয়েক বছর ধরেই প্রতিটি রেশন দোকানে এই সুবিধা চালু করার আবেদন করে এসেছি আমরা। তবে শেষ পর্যন্ত কেন্দ্রীয় খাদ্য মন্ত্রনালয়ের তরফ থেকে এই পরিকল্পনা কে বাস্তব রূপ প্রদান করায় খুশির আমেজ দেখা দিয়েছে রেশন ডিলারদের মধ্যে। খুব তাড়াতাড়ি এই পরিষেবা চালু করতে আমরা সচেষ্ট হব। তবে কবে থেকে চালু হয় এই পরিষেবা এখন সেদিকেই নজর সকলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত