Gangrape: ভিনরাজ্যে গিয়ে গণধর্ষণের শিকার বাংলার তরুণী, অধরা অভিযুক্তরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কাজের টোপ দিয় ভিন রাজ্যে নিয়ে গিয়ে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ পাঁচজনের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল গুরুগ্রামের চক্করপুর এলাকায়। অভিযোগ দায়ের হলেও অভিযুক্তদের এখনও পাকড়াও করা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: Ludhiana Gas Leak: ফিরে এল ভোপালের স্মৃতি, লুধিয়ানার কারখানায় গ্যাস লিক করে মৃত ৯, অসুস্থ একাধিক

ভিনরাজ্যে গিয়ে গণধর্ষণের শিকার বাংলার তরুণী, থানায় দায়ের অভিযোগ

সূত্রে খবর, বছরখানেক আগে কাজের সন্ধান করছিলেন নির্যাতিতা তরুণী। তাঁকে কাজ দেওয়ার নাম করে গুরুগ্রামে নিয়ে যায় পাঁচজন। সেখানেই তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকি তরুণীকে গণিকাবৃত্তিতে নামানোর চেষ্টা করা হয় বলেও জানা গিয়েছে। পুলিশে অভিযোগ জানালে অভিযুক্তরা প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। অবশেষে অভিযুক্তদের কবল থেকে রেহাই পান তরুণী।

ভিনরাজ্যে গিয়ে গণধর্ষণের শিকার বাংলার তরুণী, থানায় দায়ের অভিযোগ
ভিনরাজ্যে গিয়ে গণধর্ষণের শিকার বাংলার তরুণী, থানায় দায়ের অভিযোগ

ভিনরাজ্যে গিয়ে গণধর্ষণের শিকার বাংলার তরুণী, থানায় দায়ের অভিযোগ

ছাড়া পেতেই গুরুগ্রামের সেক্টর ২৯ থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪২, ৩৭০, ৩৭০ (এ) ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

ভিনরাজ্যে গিয়ে গণধর্ষণের শিকার বাংলার তরুণী, থানায় দায়ের অভিযোগ
ভিনরাজ্যে গিয়ে গণধর্ষণের শিকার বাংলার তরুণী, থানায় দায়ের অভিযোগ

তবে নির্যাতিতার বিরুদ্ধে একাধিকবার বয়ান বদল করার অভিযোগ এনেছে পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে। নির্যাতিতার বয়ানে কোনও অসঙ্গতি আছে কি না তাও খতিয়ে দেখবে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন