নজরবন্দি ব্যুরো: লুধিয়ানার কারখানায় গ্যাস লিক করে ভয়াবহ দুর্ঘটনা। রবিবার সকালের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা ৯। অসুস্থ হয়েছে প্রায় ১১ জন। এই সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেছে এনডিআরএফ।
আরও পড়ুন: Sukanya Mondal: বাবার মতো তিহাড় জেলেই ঠিকানা সুকন্যার, নির্দেশ আদালতের



সূত্রে খবর, এদিন সকালে পাঞ্জাবের লুধিয়ানা শহরের গিয়াসাপুরা অঞ্চলের একটি কারখানা থেকে আচমকাই গ্যাস লিক হতে শুরু করে। সে সময় বহু শ্রমিক কারখানা কাজ করছিলেন। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরফলে হুড়োহুড়ি শুরু হয়। গ্যাস দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক শ্রমিক অচৈতন্য হয়ে পড়েন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করে। শ্রমিকদের উদ্ধার করে নিকটবর্তী সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে জান লুধিয়ানার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট স্বাতি টিনা। তিনি বলেন, “গ্যাস লিক করেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ১১ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসেছে। কারখানার ভিতরে কীভাবে গ্যাস লিক হল তা এখনও জানা যায়নি। তবে আমাদের প্রথম লক্ষ্য ঘিঞ্জি এলাকায় গ্যাস ছড়িয়ে পড়া থেকে আটকানো।”


ফিরে এল ভোপালের স্মৃতি, গ্যাস লিক করে দুর্ঘটনায় মৃত একাধিক

সূত্রে খবর, প্রাথমিক অনুমান অনুযায়ী দুগ্ধজাত দ্রব্য উৎপাদনকারী কারখানা গোয়াল মিল্ক প্ল্যান্টের কুলিং সিস্টেমে গ্যাস লিক হয়েছে। ঘটনাস্থলের ৩০০ মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা লোকেদের শ্বাস নিতে অসুবিধা হচ্ছে বলে খবর। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এই ঘটনায় টুইট করে শোকপ্রকাশ করেছেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন।








