এ বারের আইপিএলের নিলামে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে মিচেল স্টার্ককে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। কেন এত টাকা দিয়ে কেনা হল অস্ট্রেলিয়ার পেসারকে? বৃহস্পতিবার কলকাতায় এসেই মেন্টর গৌতম গম্ভীর বুঝিয়ে দিলেন স্টার্ককে দলে নেওয়ার কারণ। গৌতম গম্ভীর কেকেআর জার্সিতে তাঁর শেষ ম্যাচটা খেলেছেন ২০১৭ সালে।
আরও পড়ুন: আমি রোহিতকেই অধিনায়ক রাখতাম, মুম্বাই এর অধিনায়ক বদল নিয়ে বিস্ফোরক যুবরাজ

তারপর কেটে গিয়েছে সাত-সাতটা বছর। কিন্তু প্রিয় গৌতমকে ভোলেনি কেকেআর, ভোলেনি নাইট-জনতা। তাই তো কেকেআর মেন্টর হিসাবে এদিন শহরে ফিরতেই তাঁকে নিয়ে সমর্থকদের পাগলামির পুরনো ছবি দেখা গেল বিমানবন্দরে। আর সেখানেই স্টার্ককে নিয়ে বলতে গিয়ে তিনি জানালেন,
“আমি আগেই বলেছি, স্টার্ক হল এক্স ফ্যাক্টর। প্রাইস ট্যাগের কোনও চাপ ওর উপর থাকবে না, নিশ্চিত আমি। শুধু ওকে মাঠে নেমে পারফর্ম করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে ও কী করেছে, সেটা সবারই জানা। আশা করব, কেকেআরের হয়েও সেই কাজটা করে দেখাবে ও।”

শুক্রবার থেকেই ইডেনে প্রস্তুতি শুরু করে দিচ্ছে কেকেআর। কলকাতা এখনও পর্যন্ত দুবার আইপিএল জিতেছে। ২০১২ এবং ২০১৪ সালে কেকেআরের সেই আইপিএল জয়ের সময় অধিনায়ক ছিলেন গম্ভীর। তিনি এ বার দলের মেন্টর। লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন তিনি। সেই দল থেকে গম্ভীরকে তুলে নেয় কেকেআর। কলকাতায় ফেরা তাই গম্ভীরের কাছে ঘরে ফেরার মতো। তিনি বলেন,
কলকাতায় পৌঁছেই স্টার্ককে নিয়ে কী দাবি করলেন গম্ভীর?

“কেকেআর আমার কাছে শুধু একটা দল নয়। এটা আমার কাছে একটা আবেগ। এখানে ফিরে ভাল লাগছে। জানি সকলের প্রত্যাশা থাকবে। আমি চেষ্টা করব সেটা পূরণ করার।”



