আর কয়েক দিন পরেই শুরু হবে আইপিএল। আর এবারের আইপিএল এ মুম্বাই টিম তাদের অধিনায়ক পরিবর্তন করেছে। হার্দিকে রোহিতের জায়গাতে অধিনায়ক করা হয়েছে। হার্দিক কত আইপিএল পর্যন্ত অধিনায় ছিলেন গুজরাটের। আর এই পরিবর্তন নিয়ে সমালোচনার অন্ত ছিল না দেশ জুড়ে।
আরও পড়ুনঃ বিদর্ভকে বড় ব্যবধানে হারিয়ে মোট ৪২ বার রঞ্জি ট্রফি জিতল মুম্বাই



আর এবার এই বিতর্কে নেমে পড়লেন ভারতের প্রাক্তন খেলোয়াড় যুবরাজ সিং। তিনি এদিন বলেন, “রোহিত কিন্তু পাঁচ বারের আইপিএল জয়ী অধিনায়ক। ওকে সরিয়ে দেওয়া নিশ্চিত ভাবেই বড় ঘটনা। আমি যদি সিদ্ধান্ত নেওয়ার জায়গায় থাকতাম,



তা হলে হার্দিকের মতো কাউকে দায়িত্ব দেওয়ার আগে আর একটা মরশুম রোহিতকেই অধিনায়ক রাখতাম। হার্দিককে ওর ডেপুটি হিসেবে এবারের আইপিএলটা খেলতে বলতাম। আমি ফ্র্যাঞ্চাইজির দিকটা বুঝতে পারছি।
আমি রোহিতকেই অধিনায়ক রাখতাম, মুম্বাই এর অধিনায়ক বদল নিয়ে বিস্ফোরক যুবরাজ

ওরা ভবিষ্যতের দিকে তাকিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে। তার পরও বলব, রোহিত ভারতের অধিনায়ক। খেলছেও ভালো। সে দিক থেকে দেখলে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মুম্বই।”








