নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার মধ্যরাতেও পেট্রোল আর ডিজেলের দাম প্রতি লিটারে ৮০ পয়সা বেড়েছে। নাভিশ্বাস উঠছে আম আদমির। যাতায়াতের খরচ থেকে জরুরি জিনিসের দাম বাড়ছে। এবার এই নিয়েই রাজপথে নামল কংগ্রেস। নেতৃত্বে সাংসদ রাহুল গান্ধী। গ্যাস সিলিন্ডারের গলায় মালা জড়িয়ে প্রতিবাদ করলেন কংগ্রেসের নেতা–কর্মীরা।
আরও পড়ুনঃ মুম্বইয়ে বিরোধী শিবিরের বৈঠক! স্তম্ভ কী মমতা?


অভিযোগ, মোদি সরকার ‘গরিবদের থেকে টাকা চুরি করছে’। লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এবং রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেও এদিন বিক্ষোভে সামিল হয়েছিলেন। এদিন রাহুল বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি যে পেট্রল এবং ডিজেলের দাম দ্রুত বাড়ছে। সরকার এর থেকে হাজার হাজার কোটি টাকা কামাচ্ছে। সরকারকে এসব বন্ধ করতে হবে।’

এরপর কংগ্রেসের প্রাক্তন সভাপতি আরও বলেন, ‘আমি বলেছিলাম যে নির্বাচন শেষ হলে পেট্রল এবং ডিজেলের দাম বাড়বে এবং তার আগে জনগণকে তাদের ট্যাঙ্কগুলি পূরণ করতে বলেছিলাম।’ উল্লেখ্য, কলকাতায় এক লিটার পেট্রোলের দাম প্রায় পৌঁছল ১১২ টাকার কাছাকাছি। বৃহস্পতিবার মধ্যরাতে প্রতি লিটারে ৮০ পয়সা বাড়ার পর শহরে এক লিটার পেট্রোলের দাম হল ১১১.৩৫ টাকা। প্রতি লিটার ডিজেলের দাম ৯৬.২২ টাকা।
জ্বালানির মূল্যবৃদ্ধি, এবার রাজপথে কংগ্রেস
দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম এখন ১০১.৮১ টাকা। এক লিটার ডিজেলের দাম ৯৩.০৭ টাকা। মুম্বইতে ডিজেলও সেঞ্চুরি হাঁকিয়েছে। এক লিটার ডিজেলের দাম সেখানে ১০০.৯৪ টাকা। এক লিটার পেট্রোলের দাম ১১৬.৭২ টাকা। চেন্নাইতে এক লিটার পেট্রোল ১০৭.৪৫ টাকা।










