নজরবন্দি ব্যুরোঃ কোভিডে কালোবাজারি! আর তা রুখতে এবার কড়া হাতে কোভিডের সমস্ত কিছুর দাম বেঁধে দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। এর আগেও করোনা মোকাবিলা থেকে টিকা সকল বিষয়েই গোটা দেশকে পথ দেখিয়েছে কেরল। টিকার বিষয়েও তিনি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলেন করোনা ধাক্কায় অর্থৈনিক ভাবে ভেঙে পড়েছে সব রাজ্য, বিনামূল্যের টিকা দিক কেন্দ্র। কেন্দ্রের সম্মতি না পেয়ে রাজ্যবাসীকে বিনামূল্যে টিকা প্রদানের কথা ঘোষণা করেছেন তিনি।
আরও পড়ুনঃ কাল থেকে কড়া বিধিনিষেধ, রাজ্যের পূর্ণ লকডাউনে স্বস্তি দেখছে চিকিৎসকমহল
এবার কালোবাজারি রুখতে কোভিডের সব সরঞ্জামের দাম বেঁধে দিলেন। করোনার ভয়বহতায় মানুষের অসহায়তার সুযোগ নিয়ে দেশ জুড়ে চলছে কালোবাজারি। ওষুধ থেকে অক্সিজেন, এমনকি অ্যাম্বুলেন্সও দাম হাঁকাচ্ছে চড়া। বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে মাস্ক, স্যানিটাইজার, পিপিই কিট। প্রয়োজনের খাতিরে মানুষকে কিনতেও হচ্ছে সেসব। এবার কেরলে মাস্ক থেকে অক্সিমিটার সমস্ত কিছুর দাম বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন।
আজ, শনিবার কেরলের ‘অত্যাবশকীয় দ্রব্য নিয়ন্ত্রণ আইন (১৯৮৬) অনুযায়ী কোভিড চিকিৎসা সরঞ্জামের দাম বেঁধে দেওয়ার নির্দেশ জারি হয়েছ, সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর সরকারি ট্যুইটার হ্যান্ডেল থেকেও একটি তালিকা দেওয়া হয়েছে। সেখানে দাম বেঁধে দেওয়া হয়েছে মাস্ক, স্যানিটাইজার, পিপিই কিট, অক্সিমিটার সহ আরও কয়েকটি সরঞ্জামের। কেরলের সরকারি নির্দেশিকা অনুযায়ী পিপিই কিটের দাম ২৭৩ টাকা, এন-৯৫ মাস্কের দাম ২২ টাকা, সার্জিক্যাল গাউ্নের দাম ৬৫ টাকা, ট্রিপল লেয়ার মাস্কের দাম ৩ টাকা ৯০ পয়সা, ফেস শিল্ড ২১ টাকা, একবার ব্যবহার করার অ্যাপ্র্নের দাম ১২ টাকা, পয়সায় ইন্সপেকশন গ্লাভস ৫ টাকা ৭৫পয়সা।
কোভিডে কালোবাজারি! সেই কারণেই ফিক্সড প্রাইস কেরলে। অক্সিজেন মাস্ক ৫৪ টাকা, ১৫ টাকায় স্টেরাইল গ্লাভস দুটি ্পাওয়া যাবে, পাল্স অক্সিমিটারের দাম ১৫০০ টাকা, ১,৫২০ টাকায় হিউমিডিফায়ার-সহ ফ্লো-মিটার, এছাড়া দাম বেঁধে দেওয়া হয়েছে স্যানিটাইজারেরও। সেখানের ব্যাবসায়ীরা এবার থেকে এই মুল্যেই সব কিছু বিক্রি করতে বাধ্য থাকবেন বলে নির্দেশ দেওয়া হয়েছে। অতমারী কালে সাধারন মানুষের কথা ভেবেই এই নির্দেশিকা বলেই জানানো হয়েছে সরকারের তরফ থেকে।



