কাল থেকে কড়া বিধিনিষেধ, রাজ্যের পূর্ণ লকডাউনে স্বস্তি দেখছে চিকিৎসকমহল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কাল থেকে কড়া বিধিনিষেধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ২ সপ্তাহ ফের লকডাউন বাংলায়। সাংবাদিক বৈঠকে আজ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।  নবান্নের তরফ থেকে ঘোষোণা করা হয়েছে আগামী কাল, অর্থাৎ  রবিবার থেকে আগামী ৩০ মে পর্যন্ত, ১৫ দিনের জন্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতরগুলি ছাড়া, সমস্ত সরকারি, বেসরকারি দফতর বন্ধ থাকবে রাজ্য জুড়ে।

আরও পড়ুনঃ রাজ্যে এলো ৭৫ হাজার কোভ্যাকসিন।

দেশ জুড়ে দৈনিক সংক্রমণের গ্রাফ কিছুটা কমলেও, সামগ্রিক পরিস্থিতি ভয়াবহ। রাজ্যেও দৈনিক সংক্রমণ ২০ হাজারের বেশি, মৃত্যুর পরিমাণও কমবেশি  ১০০ এর আসেপাশে। এই পরিস্থিতিতে কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী আংশিক লকডাউন চালু করেছিলেন রাজ্য জুড়ে, বলেছিলেন কঠোর নিয়ম মেনে আচরণ করুন লকডাউনের মতো। তবুও সম্পুর্ণ লাগাম পরানো যায়নি পরিস্থিতিতে।

আংশিক লকডাউন চললেও একাধিক জায়গায় মানা হচ্ছিল না নিয়ম কানুন। ফলে দিনে দিনে বেড়েই যাচ্ছিলো করোনার সংক্রমণ, বাড়ছিলো মৃত্যু মিছিল। রাজ্যের চিকিৎসক মহল এ আগেও বারবার জানিয়েছিল  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে এখনই দরকার সম্পুর্ণ লকডাউন। নইলে ঠেকানো যাবেনা এই মহামারি। অতমারীর কঠিন সময়ে দিনরাত এক করে রোগীর সেবা করছেন তাঁরা, ভয়াবহ পরিস্থিতিতে হাস্পাতালে ভির না জমানোর জন্য অনেকেই ফোনে চিকিৎসা করছেন, শুনছেন রোগীদের সমস্যা বাতলে দিচ্ছেন সমাধান।

আজকের রাজ্য জুড়ে আগামী ১৫ দিনের লকডাউনের ঘোষণার পর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তাঁরা। তাঁদের ধারণা আগামি দু-সপ্তাহ কড়া ভাবে নিয়ম কানুন মানলে কমবে রাজ্যের সংক্রমণের হার। আর তাতেই সামাল দেওয়া যাবে পরিস্থিতি। রাজ্যের সম্পূর্ণ লকডাউনের পর চিকিৎসকমহল সামান্য স্বস্তি খুঁজে পেয়েছেন। তা৬দের মতে আংশিক লকডাউনেও বাড়ছিলো করোনার সংক্রমণ, তার মধ্যেই দেশ জুড়ে আকাল ভ্যাকসিনের। রাজ্যে রাজ্যে স্বাস্থ্য কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেও বাঁচাতে পারছেন না সকলকে। এই মুহুর্তে সংক্রমণ কম করার জন্য লকডাউন একমাত্র উপায়। এতে আগামী ২ সপ্তাহে সংক্রমণের গ্রাফ বেশ খানিকটা কম্বে বলেও মনে করছেন তাঁরা।  সেই সঙ্গে রাজ্যের চিকিৎসকমহলের একাংশ বলছেন, এই লকডাউন করতেই হত,  পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আনতে গেলে গোটা দেশ জুড়েই লকডাউন শুরু করা উচিত।

বড়ো ঘোষণা নবান্নের, আজকের বৈঠকে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ঘোষোণা করলেন আগামী ২ সপ্তাহ করা লকডাউনের কথা। স্বাস্থ্য, আদালত, বিদ্যুৎ, পানীয় জল, সংবাদমাধ্যম, সাফাই, পেট্রোল পাম্প, গাড়ির পার্টস-এর মতো জরুরি পরিষেবা সংক্রান্ত  বিষয় ছাড়া বাকি সব কিছু বন্ধ থাকবে সম্পুর্ণ ভাবে। আগামী ১৫ দিন সম্পুর্ণ বন্ধ থাকবে বাস এবং মেট্রো,ফেরি পরিষেবা, বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ থাকবে শিল্প-কারখানা। রাজ্যের মধ্যে ট্রাক চলাচল বন্ধ। চিকিৎসা সামগ্রী, অক্সিজেন, খাদ্য সামগ্রী ছাড়া আর কিছুই নিয়ে যাওয়া যাবে না। জরুরি পরিষেবা ছাড়া চলবে না অটো, ট্যাক্সি

কাল থেকে কড়া বিধিনিষেধ, সেই সঙ্গে নবান্নের তরফ থেকে জমায়েত, সৎকার অনুষ্ঠান নিয়েও নির্দেশিকা জারি হয়েছে। ঘোষণায় বলা হয়েছে  সৎকারে ২০ জনের বেশি জমায়েত করা যাবে না,  এবং বিয়েবাড়িতে ৫০ জনের বেশি জমায়েতকরতে পারবেন না।বন্ধ থাকবে সমস্ত রকমের ধর্মীয় এবং রাজনৈতিক জমায়েত। ৩০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে পারবে জুট্মিলগুলি।  রাত ৯টার পর সব কিছু বন্ধ, কেবলমাত্র এমার্জেন্সির ক্ষেত্রে অনুমতি। সঙ্গে তিনি জানিয়েছেন করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত। সেই অনুযায়ীই সকলকে নিয়ম মেনে চলতে হবে। নইলে মহামারি আইনে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর