নজরবন্দি ব্যুরোঃ ফ্রি রেশনের হোম ডেলিভারি! কখনও কেউ ভেবেছেন? আসলে ফ্রি রেশন টাই তো প্রথমবার কিন্তু তার আবার হোম ডেলিভারি!! মা মাটি মানুষের সরকার তৃতীয়বার ক্ষমতায় এলে যে কাজ গুলি করার প্রতিশ্রুতি দিচ্ছে তাঁরমধ্যে অন্যতম হল ফ্রি রেশনের হোম ডেলিভারি। গত ১১ই মার্চ ইস্তেহার প্রকাশ করার কথা ছিল তৃণমূলের। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়ে পড়ায় সেই দিনটি পিছিয়ে দেওয়া হয়। তৃণমূল সূত্রে খবর আগামী ১৪ই মার্চ ইস্তেহার প্রকাশ করতে চলেছে তৃণমূল। সেই ইস্তেহারেই থাকছে একাধিক চমক।
আরও পড়ুনঃ অনেক খুঁজেও ৪ টি আসনে প্রার্থী পেলনা ISF, আব্বাসের দল লড়বে ২৬ আসনে।


তৃণমূল সূত্রে খবর হ্যাট্রিক সরকারের আমলে আগামি ৫ বছর মাসকাবারি রেশনের হোম ডেলিভারি দেবে রাজ্য সরকার। তৃণমূল এ বার আর রেশন নিতে রেশন দোকানে যেতে হবে না রাজ্যবাসীকে। তৃণমূল ভোটে জিতলে আগামী ৫ বছর বাড়ির দরজায় রেশন পৌঁছে দেওয়া হবে নিয়ম করে। রেশনের পরিমানও বাড়ানো হবে। চাল-ডাল সবই ঘরে পৌঁছে দেওয়া হবে রাজ্যবাসীর। লাইনে ঠেলাঠেলি, ভিড়, রেশন ডিলারদের চুরি সব কিছুকে পাঁশ কাটিয়ে রেশন পোউছে যাবে সবার বাড়িতে।
আর কি থাকছে ইস্তেহারে? তৃণমূল সূত্রে খবর নতুন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি চিকিৎসার মান উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। ইস্তেহারে তৃণমূলের ওয়ান পয়েন্ট অ্যাজেন্ডা হলো উন্নয়ন। নির্বাচনের আগে তৃণমূলের ইস্তেহার প্রকাশ এখন শুধু সময়ের অপেক্ষা। দুর্ঘটনার আগের দিন মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে দাঁড়িয়ে জানিয়েছিলেন সেখানে পুজো দিয়ে তিনি আসবেন কলকাতা, এসেই প্রকাশ করবেন দলের ইস্তেহার। আর ইস্তেহার প্রকাশের পূর্বে মন্ত্রী হিরহাদ হাকিম জানিয়ে দিয়েছেন, হিংসা নয় দলের লক্ষ্য শুধুই উন্নয়ন।
কন্যাশ্রী, যুবশ্রী, সবুজসাথীর মতো যেসব পরিকল্পনা গ্রহণ করে ব্যাপক সাড়া পেয়েছিল রাজ্যে তার কথা এবং ভবিষ্যতেও কী কী চালু রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে দলের তরফ থেকে তার বিস্তারিত তালিকা থাকবে তাতে। তাছাড়া দুয়ারে সরকার প্রকল্প এবং স্বাস্থ্য সাথী যার মাধ্যমে বিরোধী পক্ষও একাধিক বার প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রীর সেসবের কথাও থাকবে। সূত্রের খবর আগামী বছর থেকে বছরে দুবার দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকলের ঘরে ঘরে পৌঁছতে চাইছে মমতার সরকার। এই ইস্তেহার তৈরির আগে শুধু রাজ্যের নেতা মন্ত্রী নয়, মতামত নেওয়া হয়েছে রাজ্যের একাধিক বিশিষ্ট মানুষ এবং সাধারণ স্তরের জনগণের থেকে।









