কাশ্মীর ইস্যুতে চিন-পাকিস্তানকে হুঁশিয়ারি বার্তা ফ্রান্সের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জম্মু-কাশ্মীর ইস্যুতে চিন-পাকিস্তানকে হুশিয়ারি বার্তা ফ্রান্সের। কাশ্মীর নিয়ে চিনের কোন ভুল পদক্ষেপ মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ফ্রান্স। এবং সন্ত্রাসবাদে মদত দেওয়া নিয়ে পাকিস্তানকেও কড়া বার্তা দেওয়া হয়। কাশ্মীর ইস্যুতে ভারতের পাশেই আছে ফ্রান্স। বৃহস্পতিবার প্যারিসে একটি অনুষ্ঠানে  এই কথা জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর প্রধান পরামর্শদাতা ইমানুয়েল বোনে।

আরও পড়ুনঃ বাংলায় ক্ষমতায় এলেই ‘লাভ জেহাদ’ বিরোধী আইন পাস, বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার

তিনি বলেন। পরবর্তী সময়েও এই ভাবেই ভারতের পাশে থাকবে ফ্রান্স, তাঁদের মনোভাব একই থাকবে। ইমানুয়েল বোনে বলেন, ‘যখন যখন কাশ্মীর নিয়ে আলোচনা হবে তখন তখন ভারতের নিরাপত্তার নিয়ে আমরা সমর্থন জানাব। ভারতের বিভিন্ন জায়গা একাধিকবার জঙ্গি হামলার পরেও  নয়াদিল্লি যেভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাঁদের লড়াই চালিয়ে যাচ্ছে তার জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই। আমরা সবসময়ে তাঁদের পাশে রয়েছি।

কাশ্মীর ইস্যুতে চিন-পাকিস্তানকে হুঁশিয়ারি বার্তা ফ্রান্সের। বোনে বলেন, পাকিস্তান সম্পুর্ণভাবে মদত দেয় সন্ত্রাসবাদকে। যার ফলে আমাদের সম্পর্ক পাকিস্তানের সাথে খারাপ হয়েছে। চিন কে হুশিয়ারি দিয়ে বোনে বলেন, কাশ্মীর নিয়ে কোন নোংরা খেলা আমরা সহ্য করব না। এই নিয়ে চিনকে কোনও রকম খেলা খেলতে দিইনি আমরা। আমাদের মনোভাব পরিষ্কার। আমরা প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে একই কথা চিনকে বলি।

চিনের আগ্রাসী মনোভাব নিয়ে ইমানুয়েল বোনে বলেন, চিনের উচিৎ আগ্রাসী মনোভাব ত্যাগ করে কিছু নিয়ম মেনে চলা। তাঁদের মনে রাখা উচিৎ আমরাও ময়দানে আছি। তিনি বলেন আমরা নিজেদের স্বার্থ  রক্ষা করার বিষয়ে সক্ষম। এবং আমার মনে হয় আন্তর্জাতিক সংগঠনগুলিরও উচিৎ চিনকে সচেতন করা। আর তা হলে না হলে আগামিদিনে বিশ্বজুড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরী হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর