নজরবন্দি ব্যুরোঃ চতুর্থ ঢেউয়ের আশঙ্কা ক্রমশ তীব্র হচ্ছে। কারণ, ক্রমাগত বাড়ছে দৈনিক সংক্রমণ। এদিন ৩ হাজার পেরিয়ে গেল সেই সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩ হাজার ৩০৩ জন। যা আগের দিনের থেকে অনেকটাই বেশি।
আরও পড়ুনঃ বাড়ি ফিরিয়ে আনার নামে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণ করে মামা, গ্রেপ্তার অভিযুক্ত


তার সঙ্গে বেড়েছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী দেশে সক্রিয় রোগীর সংখ্যা প্রায় ১৭ হাজার ছুঁইছুঁই। বেড়েছে দৈনিক পজিটিভিটি রেট। বর্তমানে দেশে অ্যাকটিভ কেস ১৬ হাজার ৯৮০ জন। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার আপাতত ০.০৪ শতাংশ।

চিন্তা বাড়াচ্ছে দৈনিক পজিটিভিটি রেটও। সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ০.৬৬ শতাংশ। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৯ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ৬৯৩ জন।



দিল্লির করোনা গ্রাফ চিন্তায় রাখলেও দেশে সুস্থতার হার স্বস্তিজনক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ২৮ হাজার ১২৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২ হাজার ৫৬৩ জন।
দেশে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা ক্রমশ তীব্র হচ্ছে, বাড়ছে দৈনিক সংক্রমণ

সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬৩ জন। কিন্তু এরই মধ্যে ধীরে ধীরে সংক্রমণের গ্রাফ বাড়তে থাকায় চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে।







