নির্বাচনের আগে কেরলে রাহুলের কেন্দ্রে পদত্যাগ করলেন চার কংগ্রেস নেতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নির্বাচনের আগে কেরলে রাহুলের কেন্দ্রে পদত্যাগ করলেন চার কংগ্রেস নেতা। বিধানসভা নির্বাচনের আগে পদত্যাগ করলেন কেরলের চার কংগ্রেস নেতা। আগামী ৬ এপ্রিল কেরলে বিধানসভার নির্বাচন। তার আগেই রাহুল গান্ধীর কেন্দ্র ওয়ানাড়ে চারজন কংগ্রেস নেতা পদত্যাগ করলেন। দল ছাড়ার কারণ হিসেবে তারা জানিয়েছেন, দলের গোষ্ঠীকোন্দলে তারা বিরক্ত।

আরও পড়ুনঃ Microsoft সংস্থার তরফ থেকে চেন্নাইয়ের যুবক জিতলেন প্রায় ৩৬ লক্ষ টাকা।

রাজ্যস্তরের নেতাদের সব জানানোর পরেও কোনও সমাধান হয়নি। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কেন্দ্রে বিধায়কদের পদত্যাগের ফলে দলের ভাবমূর্তিতে প্রভাব পরবে বলে দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের। নির্বাচনের আগে দলের বিধায়কদের এমন পদক্ষেপে স্বাভাবিক ভাবেই অস্বস্তি বেড়েছে কংগ্রেসের। ২০১৯-এর লোকসভা নির্বাচনে কেরলের ওয়ানাড় কেন্দ্র ও উত্তরপ্রদেশের অমেঠী থেকে প্রার্থী হয়েছিলেন রাহুল।

কিন্তু অমেঠীতে রাহুলকে পরাজিত করেন বিজেপির প্রার্থী স্মৃতি ইরানি। কিন্তু কেরলে ২০ টি আসনের মধ্যে ১৯ টিতে জয়লাভ করে কংগ্রেস নেতৃত্বাধীন দল ইউনাইটেড ড্রেমোক্র‍্যেটিক ফ্রন্ট। কংগ্রেসের আসা ২০২১-এর বিধানসভা নির্বাচনেও তাদের ফল ভালো হবে।

নির্বাচনের আগে কেরলে রাহুলের কেন্দ্রে পদত্যাগ করলেন চার কংগ্রেস নেতা। রাহুল গান্ধীর কেন্দ্র ওয়ানাড়ে পদত্যাগ করেছেন জেলা কংগ্রেস সম্পাদক পি কে অনিল কুমার, কেরল প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক এম এস বিশ্বনাথন, প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সদস্য কে কে বিশ্বনাথন, এবং মহিলা কংগ্রেসের নেত্রী সুজয়া বেণুগোপাল। সূত্রের খবর, তাদের মধ্যে একজন ইতিমধ্যেই এলডিএফে যোগ দিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর