Punjab: পঞ্জাবের ভাটিন্ডায় সেনা ছাউনিতে চলল গুলি, নিহত চার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভোর সাড়ে চারটে নাগাদ পঞ্জাবের ভাটিন্ডায় সেনা ছাউনিতে চলল গুলি। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। পঞ্জাবের ভাটিন্ডার সামরিক ছাউনিতে গুলি চলার ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে। শুরু হয়েছে তল্লাশি অভিযান। গুলি হামলায় কোনও সন্ত্রাসবাদী যোগ নেই বলেই জানিয়েছে পঞ্জাব পুলিশ। ঘটনার কারণ সহ সবকিছু খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুনঃ Mohun Bagan: নববর্ষে মোহনবাগানের বিশেষ চমক, চুনি গোস্বামী গেট উদ্বোধনে আসছেন গাভাস্কার

গোটা ঘটনায় সেনার তরফে বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভোর ৪টে ৩৫ মিনিট নাগাদ সেনা ছাউনির ভিতরে গুলি চলে। ছাউনির ক্যুইক রিঅ্যাকশন টিম মোতায়েন করা হয়। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু হয়েছে। চার জনের মৃত্যু হয়েছে। এসএসপি গুলনীত খুরানা জানিয়েছেন, প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, কোনও সেনা জওয়ানই গুলি চালিয়েছেন। যার ফলে গুলিবিদ্ধ হয়েছেন বাকিরা।

Punjab Military Station
পঞ্জাবের ভাটিন্ডায় সেনা ছাউনিতে চলল গুলি, চার জন নিহত 

কারোন পঞ্জাব পুলিশ সূত্রে খবর, দু’দিন আগে ইনসাস রাইফেল ও ২৮ টি কার্তুজ নিখোঁজ হয়ে গিয়েছিল সেনা ছাউনি থেকে। তাই এখান থেকেই পুলিশের সন্দেহ, কোনও সেনা কর্মীই এই ঘটনার পিছনে রয়েছে। গুলি করার পিছনে কী কারণ রয়েছে? সেটার খোঁজ শুরু হয়েছে।

পঞ্জাবের ভাটিন্ডায় সেনা ছাউনিতে চলল গুলি, চার জন নিহত 

indian army web
পঞ্জাবের ভাটিন্ডায় সেনা ছাউনিতে চলল গুলি, চার জন নিহত 

ইতিমধ্যেই সেনা এবং পঞ্জাব পুলিশের যৌথ বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে। সূত্রে খবর, যেহেতু সেনাকর্মীদের মেসের ভিতরেই গুলি চলেছে, তা এই ঘটনার সঙ্গে কোনও সেনা কর্মী যুক্ত থাকার সন্দেহ আরও জোরালো হচ্ছে। তবে ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর