Mohun Bagan: নববর্ষে মোহনবাগানের বিশেষ চমক, চুনি গোস্বামী গেট উদ্বোধনে আসছেন গাভাস্কার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগানের বার পুজোয় এবার বিশেষ চমক। থাকছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার কিংবদন্তি সুনীল গাভাস্কার। এদিন বার পুজোর পাশাপাশি চুনি গোস্বামী নামাঙ্কিত নতুন গেটেরও উদ্বোধন হবে ক্লাব তাঁবুতে। সেই সঙ্গে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। জনপ্রিয় লোকসঙ্গীত ব্যান্ড ‘দোহার’ গান গাইবে সেখানে।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১২ এপ্রিল, জেনে নিন আজকের দিনে ঘটে যাওয়া নানা ঘটনা

প্রতি বছরের মতো এ বছরও পয়লা বৈশাখে (১৫ এপ্রিল) পুজো হবে বাগানে। সকাল ৯.৩০ মিনিটে হবে সেই পুজো। তার পরে নতুন তৈরি ‘চুনী গোস্বামী গেট’-এর উদ্বোধন করা হবে ক্লাব তাঁবুতে। সকাল ১০.৩০ মিনিটে হবে সেই অনুষ্ঠান।

নববর্ষে মোহনবাগানের বিশেষ চমক, আসছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার
নববর্ষে মোহনবাগানের বিশেষ চমক, আসছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার

নববর্ষে মোহনবাগানের বিশেষ চমক, আসছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার

Fans Slam Sunil Gavaskar For His IPL Views1200 620ded6a23489
নববর্ষে মোহনবাগানের বিশেষ চমক, আসছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার

 

চুনি গোস্বামী নামাঙ্কিত নতুন গেটের উদ্বোধন করতে আসবেন সুনীল গাওস্কর। উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্যের আর এক মন্ত্রী বাবুল সুপ্রিয়ও উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে।

Chuni Goswami Indian Football Obituary
নববর্ষে মোহনবাগানের বিশেষ চমক, আসছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার

আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন প্রয়াত চুনীর স্ত্রী বাসন্তি গোস্বামী। এ ছাড়া বলাই দে, মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, সুশীল সিংহ, বিক্রমজিৎ দেবনাথ, জেভিয়ার পায়াস, দিপেন্দু বিশ্বাসের মতো প্রাক্তন ফুটবলাররা উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত