সংসদের ক্যান্টিনে সস্তায় মিলবে না খাবার!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সংসদের ক্যান্টিনে সস্তায় মিলবে না খাবার! মাত্র ৬৫ টাকায় আর মিলবে না হায়দরাবাদি বিরিয়ানি। শুধু বিরিয়ানি কেন, সংসদের ক্যান্টিনের কোনও খাবারেই আর ভর্তুকি দেবে না কেন্দ্র। বাজেট অধিবেশন শুরুর আগে এ কথা স্পষ্ট করে দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এ এক ঐতিহাসিক সিদ্ধান্ত। স্বাধীনতার পরবর্তী সময় থেকে সংসদের ক্যান্টিনে মিলত সস্তায় খাবার।

আরও পড়ুনঃ নারদ কাণ্ড: বিধায়ক-সাংসদদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে CBI-কে নির্দেশ হাইকোর্টের

আর সেইজন্য কেন্দ্রের তরফে বিপুল অঙ্কের টাকা ভর্তুকি মিলত। অথচ সাংসদ ও সংসদের কর্মচারীরা মোটা টাকার বেতন পান। তারপরেও সাংসদদের খাবারে ভর্তুকি দেওয়ায় বারবার সমালোচনার মুখে পড়েছে কেন্দ্রে ক্ষমতাসীন সরকার। এবার সেই খাবারে নজিরবিহীন ভর্তুকি তুলে নেন কেন্দ্র। সূত্রে খবর, যার ফলে বছরে সরকারের আট কোটি টাকা বাঁচবে বলে জানাগেছে। এ প্রসঙ্গে লোকসভার স্পিকার ওম বিড়লা জানিয়েছেন, এবার থেকে সংসদের ক্যান্টিনের খাবারের দামে কোনও ভরতুকি মিলবে না। ফলে দামী হবে সংসদের ক্যান্টিনের খাবার।

সংসদের ক্যান্টিন এবার থেকে নর্দান রেলওয়ের পরিবর্তে চালাবে আইটিডিসি। চলতি মাসের শেষেই বসছে সংসদের বাজেট অধিবেশন। আর তার আগেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। লোকসভা ও রাজ্যসভার কাজের সময় কিছুটা কাটছাঁট করা হচ্ছে। রাজ্যসভা যেমন সকাল ৯টায় বসে চলবে দুপুর ২টো পর্যন্ত। তেমনই লোকসভা চলবে দ্বিতীয়ার্ধে, বিকেল চারটে থেকে রাত ৮টা পর্যন্ত। প্রশ্নোত্তর পর্ব চলবে ইতিমধ্যেই ঠিক হওয়া সময়সূচি মেনে, অর্থাৎ ১ ঘণ্টা। বাজেট অধিবেশন শুরুর আগে সাংসদ ও তাঁদের পরিবারের কোভিড পরীক্ষা করানো বাধ্যতামূলক বলেও জানিয়েছেন ওম বিড়লা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন