নজরবন্দি ব্যুরোঃ পরিকল্পিত ভাবে বন্যা করা হচ্ছে, একথা আগেও জানিয়েছিলেন তিনি। আজ ঘাটালে দাঁড়িয়েও একই কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী। ঘাটালের ম্যান মেড বন্যার ত্রাণ দিলেন মমতা, পূর্বপরিকল্পনা মতোই আজ ঘুরে দেখলেন ঘাটালের বন্যা পরিস্থিতি। জানালেন কলকাতায় ফিরেই তৈরি করবেন রিপোর্ট। বেলা ১২টা নাগাদ ঝাড়গ্রাম থেকে ঘাটালে পৌঁছান তিনি। উপস্থিত ছিলেন সাংসদ দেব, ছিলেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র।।


আকাশ পথে পরিস্থিতি দেখেই তিনি নেমে পড়েন রাস্তায়। নিজের হাতে ত্রাণ তুলে দেন বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের। আগের দিনের মতোই জলে দাঁড়িয়েই কথা বলেন সকলের সঙ্গে। ত্রাণ তুলে দিয়েই তিনি ক্ষোভ উগরে দেন পরিস্থিতি নিয়ে। ক্ষোভ দেখান ঘাটালের মাস্টার প্ল্যান নিয়েও। সেখানে দাঁড়িয়েই সুর চড়িয়ে বলেন, বার বার কেন্দ্রকে বলেছি। কিন্তু তার পরেও ঘাটাল মাস্টার প্ল্যানের অনুমোদন দিচ্ছে না কেন্দ্র। এ রকম হলে বার বার বন্যা হবে। কেন্দ্রের কাছে আবার মাস্টার প্ল্যানের দাবি জানাব।

বন্যা প্রসঙ্গে আজ ফের মমতার মুখে শোনা গিয়েছে ম্যান মেড বন্যার কথা। দিন কয়েক আগেই প্রধানমন্ত্রীকে ফোনে জানিয়েছিলেন বাংলার এই বন্যা ম্যান মেড, আজও ঘাটালে দাঁড়িয়ে বলেন, পরিকল্পিত ভাবে বন্যা করা হচ্ছে। ৫০০ কোটি টাকায় চেকড্যামগুলি তৈরি হয়েছে।

পরিকল্পিত ভাবে বন্যা করা হচ্ছে, কলকাতায় ফিরেই রিপোর্ট বানাবেন মমতা
কিন্তু পরিকল্পনা করে কাজ হচ্ছে না। প্রশাসনকে আরও বেশি কাজ করতে হবে। আরও অনেক ক্যাম্প তৈরি করতে হবে। পরিস্থিতি খতিয়ে দেখে ফেরার আগে মুখ্যমন্ত্রী বলে এসেছেন, ঘাটালের পরিস্থিতি খুবই ভয়াবহ। বিমান থেকে সব দেখলাম। ছবিও তুলেছি। কলকাতায় ফিরে গিয়ে রিপোর্ট তৈরি করব।









