প্রবল বর্ষণে ফুঁসছে কালজানি এবং তোর্সা, চরম দুর্ভোগে পর্যটকরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ারঃ ফুঁসছে জয়ন্তী নদী। জলের তোড়ে বিচ্ছিন্ন ভুটিয়া বস্তী।রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জয়ন্তীতে। প্রবল বর্ষণে ফুঁসছে কালজানি এবং তোর্সা। উদ্ধার করা হয়েছে পর্যটকদের। সুইচ গেট লিক করে জল ঢুকছে আলিপুরদুয়ার শহরেও। জারি সতর্কতা। বিলি করা হচ্ছে শুকনো খাবার।

আরও পড়ুনঃ Abhishek Banerjee: এক ডাকে অভিষেক, চালু টোল ফ্রি নম্বর

অন্যদিকে, কালজানি নদীর জলস্ফীতির কারণে জারি লাল সতর্কতা।তোর্সায় জারি হলুদ সংকেত।এছাড়াও জেলার অন্যান্য নদী গুলিরও জল বাড়ছে।প্রতিবেশী দেশ ভুটানে ভারি বৃষ্টিপাতের জন্য জেলার নদী গুলির জল বাড়ছে বলে দাবি সেচ দফতরের।

প্রবল বর্ষণে ফুঁসছে কালজানি এবং তোর্সা, উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি 
প্রবল বর্ষণে ফুঁসছে কালজানি এবং তোর্সা, উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি

প্রবল বর্ষায় ডুবে রয়েছে ৩১ নম্বর জাতীয় সড়ক। তাই যোগাযোগে চরম সমস্যা দেখা দিয়েছে। ফলে সোনাপুর হয়ে ঘুরপথে যানবাহন চলছে।তিস্তা, জলঢাকার জলস্তর আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে আলিপুরদুয়ারে।

প্রতিবেশী দেশ ভুটানে ভারি বৃষ্টিপাতের জন্য জেলার নদী গুলির জল বাড়ছে বলে দাবি সেচ দফতরের। আলিপুরদুয়ার শহরের অরক্ষিত এলাকা অথৈ জলে ভাসছে। শহরের ১১ নম্বর ওয়ার্ডের সুইচ গেট লিক করে হুহু করে জল ঢুকছে আলিপুরদুয়ার শহরে। ফলে শহরের বিস্তীর্ণ এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

প্রবল বর্ষণে ফুঁসছে কালজানি এবং তোর্সা, উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি 

প্রবল বর্ষণে ফুঁসছে কালজানি এবং তোর্সা, উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি 
প্রবল বর্ষণে ফুঁসছে কালজানি এবং তোর্সা, উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি

খবর পেয়ে ঘটনাস্থলে যান আলিপুরদুয়ারের মহকুমা শাসক, পুরসভার চেয়ারম্যান সহ প্রশাসনের আধিকারিকরা। কয়েকদিন আগে শহরের ৮ নম্বর ওয়ার্ডেই সুইচ গেট লিক করে শহরে জল ঢোকার খবর মিলেছিল। আর এবার বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় ঘুম উড়েছে প্রশাসনের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত