Abhishek Banerjee: এক ডাকে অভিষেক, চালু টোল ফ্রি নম্বর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজনীতিতে তাঁর বয়স বেশী নয়। কিন্তু মানুষের চাহিদা পুরণ করাই সবচেয়ে প্রধান কাজ এটা ভালো করে বুঝতে পেরেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে নিজের লোকসভা এলাকায় হেল্পলাইন নম্ব চালু করলেন ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার নিজেই এটার উদ্বোধন করেন অভিষেক।

আরও পড়ুনঃ Agnipath: শনিবারেও অগ্নিগর্ভ বিহার, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের

ডায়মন্ড হারবার এলাকার জন্য চালু হচ্ছে নয়া হেল্পলাইন নম্বর-৭৮৮৭৭৭৮৮৭৭। সূত্রের খবর, এই নম্বরে নিজেদের অভাব অভিযোগ জানাতে পারবেন এলাকার বাসিন্দারা। পরিষেবার নাম দেওয়া হয়েছে এক ডাকে অভিষেক। অর্থাৎ এক ফোনের মাধ্যমেই হাতের কাছে সাংসদকে পাবেন ডায়মণ্ড হারবারের মানুষ। জানা যাচ্ছে, অভিযোগ পাওয়ার পরই দ্রুত সমাধান করার চেষ্টা করা হবে। পাশাপাশি, নিজেও কথা বলতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এক ডাকে অভিষেক, চালু আজ থেকেই 
এক ডাকে অভিষেক, চালু আজ থেকেই 

এর আগে করোনার সমস্য ডায়মণ্ড হারবার মডেল চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোগীদের চিকিৎসা, ওষুধ এবং সমস্ত পরিষেবা দেওয়ার পাশাপাশি টেস্টিং করানোর উদ্যোগ নিয়েছিলেন তিনি। এমনকি ভ্যাকসিন দেওয়ার মতো নিজে দাঁড়িয়ে থেকে করেছিলেন তিনি।

এক ডাকে অভিষেক, চালু আজ থেকেই 

এক ডাকে অভিষেক, চালু আজ থেকেই 
এক ডাকে অভিষেক, চালু আজ থেকেই 

রাজনৈতিক মহলের ধারণা, ২৪ এর নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই জনসংযোগে আরও গুরুত্ব দিতে চাইছেন তিনি। এবিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় সাধারণ মানুষের কাছাকাছি থাকতে চাইছেন। অর্থাত্ তৃণমূল যে কত নিবিড়ভাবে মানুষের পাশে থাকে তা প্রমাণ হল। বিরোধীদের কথা বলার মুখ নেই। ত্রিপুরায় দিদিকে বলো-কে নকল করে দাদাকে বলো তৈরি করা হয়েছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন