বিলাসবহুল ফ্ল্যাটে থেকে উদ্ধার বিমানসেবিকার দেহ! মৃত্যুর কারণ ঘিরে ঘনাচ্ছে রহস্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিলাসবহুল ফ্ল্যাটে থেকে উদ্ধার হল বিমানসেবিকার মৃতদেহ। সোমবার ঘটনাটি ঘটেছে বাণিজ্যনগরীর অন্ধেরীতে। জানা গিয়েছে, এদিন বিলাসবহুল ফ্ল্যাটে উদ্ধার হয় এক বিমানসেবিকার গলাকাটা নিথর দেহ। এই ঘটনা প্রকাশ্যে আসা মাত্রই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। যদিওবা ওই বিমানসবিকার মৃত্যুর কারণ ঘিরে ঘনাচ্ছে রহস্য!

আরও পড়ুন: পরিযায়ী শ্রমিকরা বাংলার সম্পদ! কর্মীদের দক্ষতাকে কাজে লাগানোর অনুরোধ মমতার

পুলিশ সূত্রের খবর, ওই বিমানসেবিকার নাম রূপা ওগরে। সে ছত্তীসগঢ়ের বাসিন্দা। চলতি বছর এপ্রিলে তিনি এয়ার ইন্ডিয়ার বিমানসেবিকা হিসেবে মনোনীত হন। এর পরই ছত্তীসগঢ় থেকে মুম্বইয়ে চলে এসে অন্ধেরীতে নিজের বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন তিনি। যদিওবা সেই বিলাসবহুল ফ্ল্যাটে তিনি একা থাকতেন না।

বিলাসবহুল ফ্ল্যাটে থেকে উদ্ধার বিমানসেবিকার দেহ, চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়
বিলাসবহুল ফ্ল্যাটে থেকে উদ্ধার বিমানসেবিকার দেহ, চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়

সূত্রের খবর, অন্ধেরীতে ওই আবাসনে তিনি প্রেমিকের সঙ্গে লিভ ইন করতেন। তবে তাঁদের সঙ্গে থাকতেন রূপার বোনও। যদিওবা জানা যাচ্ছে যে, রূপার প্রেমিক কিছু দিন আগে তাঁর নিজের বাড়িতে ফিরে যান। কিন্তু কিভাবে মৃত্যু হল ওই যুবতির! প্রশ্ন উঠছে একাধিক।

বিলাসবহুল ফ্ল্যাটে থেকে উদ্ধার বিমানসেবিকার দেহ, চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়

ইতিমধ্যেই এই হত্যারহস্যের তদন্ত শুরু করেছে পুলিশ। শুধু তাই নয়, খুনের ঘটনায় খুনিকে খুঁজতে গঠন করা হয়েছে একাধিক তদন্তকারী দল। পাশাপাশি এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে বাড়ির এক পরিচারককে। একইসঙ্গে আবাসনের নিরাপত্তাজনিত ক্যামেরাগুলির ফুটেজ খতিয়ে দেখা হয়েছে।

বিলাসবহুল ফ্ল্যাটে থেকে উদ্ধার বিমানসেবিকার দেহ, চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়

বিলাসবহুল ফ্ল্যাটে থেকে উদ্ধার বিমানসেবিকার দেহ, চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত