Goa: গোয়া তৃণমূলে বড়সড় ভাঙন, বিভাজনের অভিযোগে ৫ নেতার ইস্তফা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নির্বাচনের আগে গোয়া তৃণমূলে বড়সড় ভাঙন। জানালেন গোয়ার মানুষকে ভুল বুঝিয়ে বিভাজনের চেষ্টা করা হচ্ছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লখে ইস্তফা দিলেন পাঁচ নেতা। অভিযোগ, গোয়া গৃহ লক্ষ্মী প্রকল্পের মাধ্যমে সমস্ত তথ্য জোগাড় করা হচ্ছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের আগেই ভাঙন দেখা দিল তৃণমূলে  

আরও পড়ুনঃ বাবার মানসিক অবস্থা ঠিক নেই, মুকুল রায়ের বক্তব্য প্রসঙ্গে জানালেন শুভ্রাংশু

নাম না করে সরাসরি প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের বিরুদ্ধেি যে ওই অভিযোগ তোলা হয়েছে,এবিষয়ে কোনও সন্দেহ নেই। তাঁদের বক্তব্য, আমরা গোয়ার মানুষকে নতুন দিন দেখানোর জন্য তৃণমূলে যোগদান করেছিলাম। কিন্তু আদতে তা হচ্ছে না। বরং গোয়ার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে প্রশান্ত কিশোরের সংস্থা। আসলে গোয়ার গৃহলক্ষ্মী প্রকল্পের নামে সমস্ত তথ্য সংগ্রহ করছে ওই সংস্থা।

তাঁরা আরও বলেন, তৃণমূল আসলে একটি ধর্মনিরপেক্ষ দল। কিন্তু ধর্মের নামে গোয়ার মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির কাজ চলছে। আসলে তৃণমূল হিন্দু ভোট এমজিপির দিকে ঠেলে দিতে চাইছে এবং ক্যাথলিক ভোট নিজেদের দখলে রাখতে চাইছে। কিন্তু গোয়ার মানুষের মধ্যে এই বিভাজন আমরা কখনই বরদাস্ত করব না।

গোয়া তৃণমূলে বড়সড় ভাঙন, অভিযোগের নিশানায় আইপ্যাক!

Image
গোয়া তৃণমূলে বড়সড় ভাঙন, অভিযোগের নিশানায় আইপ্যাক!

উল্লেখ্য, বাংলায় বিজেপির রথ আটকে দেওয়ার পর তৃণমূলের প্রধান লক্ষ্য ত্রিপুরা এবং গোয়া। আগামী বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসাই তাঁদের প্রধান লক্ষ্য। সেইমতো কঙ্কণী রাজ্যে বিস্টার শুরু করেছে ঘাসফুল শিবির। পোস্টারে ছেয়ে গিয়েছে গোটা গোয়া শহর। দু’দফায় গোয়া সফরে উপস্থিত হয়ে কর্মীদের মনোবল বাড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বছর শেষের আগেই গোয়া সফরে যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ঠিক তার আগে পাঁচ নেতার ইস্তফা রীতিমতো তৃণমূলকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর