নজরবন্দি ব্যুরোঃ এই পৌর নির্বাচনে সারা বাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। মুকুল রায়ের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তুমুল সমালোচনা শুরু হয়। বাবার এহেন মন্তব্যের পরেই মুকুল পুত্র শুভ্রাংশুর বক্তব্য, বাবার মানসিক অবস্থা ঠিক নেই। কোথায় কী বলছেন নিজেই জানেন না।
আরও পড়ুনঃ গ্রহণযোগ্যতা দেখেই হবে প্রার্থী বাছাই, শিলিগুড়ি পুরভোট নিয়ে বার্তা তৃণমূলের
শুক্রবার শান্তিবনিকেতনের একটি সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মুকুল রায়। পাশে ছিলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেখানে তিনি বলেন, এই পৌর নির্বাচনে সারা বাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। আবার একজন ভুল শুধরে দেওয়ার চেষ্টা করে বলেন, ওটা বিজেপি নয় তৃণমূল হবে। তখন মুকুল রায়ের বক্তব্য ছিল তৃণমূল তো বটেই। ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল।

মুকুল রায়ের এই বক্তব্য নিয়ে রীতিমতো স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়। ত্রিনমুল-বিজেপি তত্ত্বের ওপর শিলমোহর যে পড়েছে যা প্রমাণ করার চেষ্টা করেন বাম নেতারা। এরপরেই মুকুল পুত্র শুভ্রাংশু রায় জানিয়েছেন, বাবা সত্যিকারে অসুস্থ। উনি বিভিন্ন রকম কথা বলে ফেলছেন। পার্টি যা সিদ্ধান্ত নেবে তাই হবে।
তিনি আরও বলেন, দলের কোনও অনুষ্ঠান নয়, বরং ডাক্তারের পরামর্শ নিয়ে হাওয়া বদলের জন্যেই শান্তিনিকেতনে উপস্থিত হয়েছিলেন তিনি। মায়ের মৃত্যু এবং কোভিডের পর পটাশিয়াম-সোডিয়াম লেভেল ওঠানামা করছে। কখন কী করছেন কিছু বুঝতে পারছেন না। এটা দলের বক্তব্য নয়। পুরোটাই বাবা ভুল বলেছে।
বাবার মানসিক অবস্থা ঠিক নেই, বাবার বক্তব্য নিয়ে জানালেন শুভ্রাংশু

চলতি বছরেই বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়লাভ করেছিলেন মুকুল রায়। পরে তৃণমূলে যোগদান করেন তিনি। বাবার সঙ্গে একই দিনে যোগদান করেন পুত্র শুভ্রাংশু। তারপর স্ত্রীর মৃত্যু এবং নিজেও কোভিড আক্রান্ত হয়েছিলেন মুকুল রায়। এমনকি কৃষ্ণনগরের উপনির্বাচন নিয়ে মুকুল রায়কে বলতে শোনা গিয়েছিল, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বলতে পারি, তৃণমূল পর্যুদস্ত হবে এবং এই কৃষ্ণনগরে নিজেদের স্বমহিমায় নিজেদের প্রতিষ্ঠা করবে বিজেপি। সেবারেও ভুল ধরিয়ে দিলে নিজের বক্তব্যে অটুট থেকেছিলেন বর্ষীয়ান রাজনীতিবীদ।
এবার ছেলে শুভ্রাংশুর অনুরোধ, বাবার এই বক্তব্যগুলি বেশি না দেখানোর জন্য। কারণ, বাবার মানসিক অবস্থাও ঠিক নেই। সে কারণেই এগুলি হচ্ছে।



