গ্রহণযোগ্যতা দেখেই হবে প্রার্থী বাছাই, শিলিগুড়ি পুরভোট নিয়ে বার্তা তৃণমূলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এলাকায় গ্রহণযোগ্যতা দেখেই হবে প্রার্থী বাছাই। থাকতে পারে একগুচ্ছ নয়া মুখ। দেওয়া হবে না পরিবারতন্ত্রের গুরুত্ব। নির্বাচনের আনুষ্ঠানিক সুচি ঘোষণার আগেই পরিষ্কার করে দিল দার্জিলিং জেলা তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুনঃ হাওড়া সহ ৫ পুরসভার ভোট ২২ জানুয়ারি, বাকি নির্বাচন ফেব্রুয়ারিতে

একেবারে কলকাতা পুর ভোটের মডেল অনুযায়ী হবে প্রার্থী বাছাইয়ের কাজ। সেই মতো প্রস্তুতি নিয়েছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। তবে বেশ কয়েকটি আসন মহিলা সংরক্ষিত হওয়ার কারণে পুরাতন অনেক কাউন্সিলরাই নির্বাচনের ময়দানে লরাই করতে পারবেন না। সেকারণে পুরাতন কাউন্সিলরদের পরিবারের কাউকে প্রার্থী করা হতে পারে।

দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ জানিয়েছেন, কলকাতা পুরভোটের মতই ভোটের প্রার্থী তালিকার মডেল অনুযায়ী তালিকা তৈরির চেষ্টা চলছে। থাকতে পারে এক ঝাঁক নতুন মুখ । এমনও হতে পারে রাজনৈতিক প্রেক্ষাপটের বাইরে যারা রয়েছেন, যাদের মানুষের কাছে ভালো গ্রহণ যোগ্যতা রয়েছে, জেলা তৃণমূল সেধরনের কিছু মুখ তুলে আনতে পারে। তবে এলাকায় গ্রহণ যোগ্যতা কতখানি তা দেখেই রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হবে প্রার্থী তালিকার নাম ।

ইতিমধ্যেই কোন এলাকা থেকে কে প্রার্থী হবে তা নিয়ে জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্বের কাছে তালিকা পাঠাতে পারেন। প্রত্যেকটি ওয়ার্ড থেকে দুই থেকে তিন জনের নাম রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। তার বাইরে থেকেও কেউ প্রার্থী হবে কিনা সেই সমস্ত সিদ্ধান্ত নেবেন রাজ্য নেতৃত্ব।

গ্রহণযোগ্যতা দেখেই হবে প্রার্থী বাছাই, কলকাতার কায়দাতেই জেলা ঘুটি সাজাচ্ছে তৃণমূল 

গ্রহণযোগ্যতা দেখেই হবে প্রার্থী বাছাই, কলকাতার কায়দাতেই জেলা ঘুটি সাজাচ্ছে তৃণমূল 
গ্রহণযোগ্যতা দেখেই হবে প্রার্থী বাছাই, কলকাতার কায়দাতেই জেলা ঘুটি সাজাচ্ছে তৃণমূল 

কলকাতা পুরভোটে তৃণমূলের বিপুল জয়ের পর সেই জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছে দার্জিলিং জেলা নেতৃত্ব। তবে দলের গোষ্ঠিকোন্দল থেকে কিছুতেই রেহাই পাচ্ছেন না তাঁরা। যা নিয়ে বারবার কটাক্ষ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১৯ এর উত্তরবঙ্গ থেকে লোকসভা নির্বাচনে একটাও আসন পায়নি তৃণমূল। বিধানসভা নির্বাচনেও পরাজিত হতে হয়েছে বহু প্রত্যাশিত প্রার্থীদের। সেখান থেকে ক্ষতে কতটা প্রলেপ দিতে পারবে ঘাসফুল শিবির? প্রশ্ন থেকে যাচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন