হাওড়া সহ ৫ পুরসভার ভোট ২২ জানুয়ারি, বাকি নির্বাচন ফেব্রুয়ারিতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা পুর নিগমের নির্বাচনের বাকি পুরসভার নির্বাচন কবে? তা নিয়ে আজ কলকাতা হাইকোর্টে ছিল শুনানি। সেখানে নির্বাচন কমিশনের তরফে আদালতকে জানানো হয়েছে হাওড়া সহ ৫ পুরসভার ভোট ২২ জানুয়ারি। বাকি পুরসভার ভোট ২৭ ফেব্রুয়ারি।

আরও পড়ুনঃ মমতার সিদ্ধান্ত, দলনেতা ফিরহাদ হাকিম, চেয়ারম্যান হলেন মালা রায়

আদালতের কাছে কমিশনের আইনজীবী জানিয়েছেন, তাঁরা ৮ দফায় নয়, তাঁরা চান নির্বাচন হোক দুই দফায়। ২২ জানুয়ারি রয়েছে হাওড়া সহ বিধাননগর, আসানসোল, বিধাননগর, শিলিগুড়ি এবং চন্দননগর পুরসভায় নির্বাচন সারতে চাইছে কমিশন। বাকি পুরসভার নির্বাচন ২৭ ফেব্রুয়ারি।

কলকাতা পুরসভা সহ রাজ্যের অন্যান্য পুরসভাগুলিতে বকেয়া নির্বাচনের দাবীতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেখানে আদালত রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চেয়েছিল ২৩ ডিসেম্বর। সেই মামলারই শুনানি ছিল এদিন। সেখানেই হলফনামা দিয়ে একথা জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। প্রথমে সাত থেকে আট অফায় নির্বাচনের পরিকল্পনা ছিল রাজ্যের। কিন্তু আদালতের তরফে জানানো হয়েছিল যত দ্রুত সম্ভব রাজ্যের সমস্ত বকেয়া ভোট সেরে ফেলতে হবে।

হাওড়া সহ ৫ পুরসভার ভোট ২২ জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে সমস্ত ভোট 

হাওড়া সহ ৫ পুরসভার ভোট ২২ জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে সমস্ত ভোট 
হাওড়া সহ ৫ পুরসভার ভোট ২২ জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে সমস্ত ভোট 

তবে কলকাতা পুরভোটের আগে থেকে পুর নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবী জানিয়েছিল বিরোধীরা। কলকাতা পুরভোটে দফায় দফায় অভিযোগ দায়ের হওয়ার পর সেই অভিযোগ আরও প্রকট হয়েছে। আদালত এদিন সিসিটিভি এবং ইভিএম সংরক্ষণের দাবীও জানিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন