Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর মন্ত্রিসভার প্রথম বৈঠক, মমতার ‘বালু’র দফতরের হাতবদলের সম্ভাবনা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর মন্ত্রিসভার প্রথম বৈঠক। তাঁকে ছাড়াই বিশেষ বৈঠকে বসবে শাসক দল। তবে জানা যাচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভায় রেখেই তাঁর দফতরের দায়িত্ব অন্য কাউকে দেওয়া হতে পারে। তবে কাকে দেওয়া হতে পারে এই দায়িত্ব? অনেকেই আবার মনে করছেন, বালুর দফতর নিজের হাতেই রাখতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেই বিষয়ে এখনই কিছু স্পষ্ট নয়।

আরও পড়ুন: শিশিরের সম্পত্তি নিয়ে মোদী-শাহকে চিঠি কুণালের, দাবি ED তদন্ত

গত বছর নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির ছয় দিনের মাথায় তাঁকে মন্ত্রিসভা ও দলের মহাসচিব পদ থেকে বহিষ্কার করেছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের প্রতি তৃণমূলের মনোভাব পার্থর সময়কালের থেকে আলাদা সেকথা স্পষ্ট। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বালুর গ্রেফতারি নিয়ে মুখ খুলেছেন এবং তাঁর পাশে দাঁড়িয়েছেন। এদিকে জ্যোতিপ্রিয়র ইডি হেফাজতের মেয়াদ বেড়েছে। কবে জামিন হবে সে বিষয়েও এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। তাই তাঁর দফতর সামলানোর জন্য অন্য কাউকে দায়িত্ব দিতে পারে তৃণমূল। এমনটাই খবর নবান্ন সূত্রে।

জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর মন্ত্রিসভার প্রথম বৈঠক, মমতার 'বালু'র দফতরের হাতবদলের সম্ভাবনা?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের হদিশ পাওয়া যায়। সেই অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছিল। তাঁকেও গ্রেফতার করে ইডি। বর্তমানে পার্থ ও অর্পিতা দুজনেই জেলবন্দী। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে এখনও এমন কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়নি। তাঁর সম্পত্তির খোঁজ মিললেও উদ্ধার হয়নি নগদ টাকা। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয়র পাশে দাঁড়িয়ে দাবি করেছেন, রেশন দুর্নীতি শুরু হয়েছে বামফ্রন্টের আমল থেকে। তাই এখনই জ্যোতিপ্রিয়কে দল থেকে ছাটাই করার সম্ভাবনা খুব কম।

জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর মন্ত্রিসভার প্রথম বৈঠক, মমতার 'বালু'র দফতরের হাতবদলের সম্ভাবনা?

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় দীর্ঘ ২১ ঘণ্টার তল্লাশি শেষে বাড়ি থেকে গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। গ্রেফতারির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেছেন যে তিনি নির্দোষ। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও উল্লেখ করেছেন। বৃহস্পতিবার ফের নিজেকে নির্দোষ দাবি করেন প্রাক্তন খাদ্যমন্ত্রী।

জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর মন্ত্রিসভার প্রথম বৈঠক, মমতার ‘বালু’র দফতরের হাতবদলের সম্ভাবনা?

জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর মন্ত্রিসভার প্রথম বৈঠক, মমতার 'বালু'র দফতরের হাতবদলের সম্ভাবনা?
জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর মন্ত্রিসভার প্রথম বৈঠক, মমতার ‘বালু’র দফতরের হাতবদলের সম্ভাবনা?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত