মা ফ্লাইওভারের পর দূর্গাপুর এয়ারপোর্ট, বিজেপির উন্নয়নের প্রচারে ফের বাংলার ছবি!!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মা ফ্লাইওভারের পর দূর্গাপুর এয়ারপোর্ট। বিজেপির উন্নয়নের ছবিতে ফের জুড়ে গেল বাংলার স্থান। যা নিয়ে স্যোশাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন নেটিজেনরা। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনের তরফে ট্যুইট করে একটি ছবি প্রকাশ করা হয়েছে। সেই ছবিতে পশ্চিম বর্ধমানের দূর্গাপুরের কাজী নজরুল বিমানবন্দরকে উত্তরাখণ্ডের বিমানবন্দর বলা হচ্ছে। এমনকি সেটাকে উত্তরাখণ্ডের দূর্গাপুরের বিমানবন্দর বলা হচ্ছে।

আরও পড়ুনঃ বহিরাগতদের রাজ্যসভায় পাঠাচ্ছেন মমতা, বাঙালির কী লাভ? প্রশ্ন শুভেন্দুর।

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ট্যুইটার থেকে বলা হয়েছে, ‘মা’ ফ্লাইওভারের পর কাজি নজরুল ইসলাম বিমানবন্দর। বিজেপির উন্নয়নমূলক কিছু দেখানোর মতো কিছু নেই। আসল উন্নয়নের ছবি দেখাতে পেরে আমরা অত্যন্ত খুশি৷

উল্লেখ্য, ‘ট্রান্সফরমিং উত্তরপ্রদেশ আন্ডার যোগী আদিত্যনাথ’ শীর্ষক বিজ্ঞাপন টি কিছুদিন আগে প্রকাশিত হয় উত্তরপ্রদেশ সরকারের সাফল্য তুলে ধরতে। বিজ্ঞাপন ম্যাটারে দেখা যায়। যোগী আদিত্য নাথের বিরাট ছবি, তাঁর পায়ের তলায় ‘ভিভারা’ আর ‘জেডব্লু ম্যারিয়ট’ হোটেল, নিচে নীল সাদা রঙ করা মা ফ্লাইওভার! সাথে হলুদ ট্যাক্সিও!

মা ফ্লাইওভারের পর দূর্গাপুর এয়ারপোর্ট, বিজেপির উন্নয়নের প্রচারে ফের বাংলার ছবি!!

yogi

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর