নজরবন্দি ব্যুরোঃ যোগীরাজ্যে উন্নয়নের বিজ্ঞাপনে কলকাতার ছবি। সকাল থেকেই এই ছবি নিয়ে তুমুল বিতর্ক তৈরী হয়। ট্যুইটার হোক বা ফেসবুক, প্রায় সমস্ত সামাজিক মাধ্যকে যোগীর আদিত্যনাথের সরকারের কর্মকাণ্ড তুমুল সমালোচিত হয়। যার পর ব্যাপক বিড়ম্বনায় পড়ে যোগী সরকার। যদিও স্বাভাবিকভাবেই এই ‘ভুলের’ দায় সংবাদপত্রের উপর চাপিয়ে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার।
আর পড়ুনঃ শঙ্করের নামে FAKE প্রোফাইল, জনে জনে টাকা চাইছেন বিজেপি বিধায়ক!!!


আর স্বাভাবিক ভাবেই অভিযোগ মেনেও নিয়েছে সংবাদপত্র গোষ্ঠী। ক্ষমা চেয়ে বিজ্ঞাপনটি ইতিমধ্যে সমস্ত ডিজিটাল মাধ্যম থেকে সরিয়ে দিয়েছে তারা। বিজ্ঞাপন প্রকাশকারী সংবাদপত্র দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস ট্যুইটারে লিখেছে, “সংবাদপত্রে প্রকাশিত একটি বিজ্ঞাপনে কোলাজ তৈরির সময় অসাবধানতাবশত ভুল ছবি দেওয়া হয়েছে। বিপণন বিভাগের ভুলের জেরেই এই ঘটনা ঘটেছে। এই ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। ডিজিটাল মাধ্যম থেকে বিজ্ঞাপনটি সরিয়ে দেওয়া হয়েছে।”
A wrong image was inadvertently included in the cover collage of the advertorial on Uttar Pradesh produced by the marketing department of the newspaper. The error is deeply regretted and the image has been removed in all digital editions of the paper.
— The Indian Express (@IndianExpress) September 12, 2021
যোগীরাজ্যে উন্নয়নের বিজ্ঞাপনে কলকাতার ছবি

উল্লেখ্য, ‘ট্রান্সফরমিং উত্তরপ্রদেশ আন্ডার যোগী আদিত্যনাথ’ শীর্ষক বিজ্ঞাপন টি প্রকাশিত হয় উত্তরপ্রদেশ সরকারের সাফল্য তুলে ধরতে। বিজ্ঞাপন ম্যাটারে দেখা যায়। যোগী আদিত্য নাথের বিরাট ছবি, তাঁর পায়ের তলায় ‘ভিভারা’ আর ‘জেডব্লু ম্যারিয়ট’ হোটেল, নিচে নীল সাদা রঙ করা মা ফ্লাইওভার! সাথে হলুদ ট্যাক্সিও! প্রশ্ন উঠছে কোন সংবাদপত্র কি সরকারের অনুমতি এবং আপ্রুভ্যাল ছাড়া বিজ্ঞাপন প্রকাশ করতে পারে?
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।





