শঙ্করের নামে FAKE প্রোফাইল, জনে জনে টাকা চাইছেন বিজেপি বিধায়ক!!!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের শিলিগুড়ির খবরের শিরোনামে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এবার শোনা গেল শুভাকাঙ্খীদের কাছে টাকা চাইছেন তিনি। তবে হুমকি দিয়ে নয়, চাইছেন সাহায্য হিসেবে। এই ঘটনা যাদের সাথে ঘটেছে তাঁরা হতবাক। শিলিগুড়িতে শঙ্করের অনুগামীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। বিধায়ক কেন এভাবে টাকা চাইছেন! তাহলে কি শঙ্করের নামে FAKE প্রোফাইল খোলা হয়েছে?

আর পড়ুনঃ জয় নিশ্চিত হলে সব মন্ত্রীদের পাড়ায় পাড়ায় ঘোরাচ্ছেন কেন, মমতা কে খোঁচা দিলীপের!

অনুগামীরা শঙ্কর ঘোষ কে জানায় বিষয়টি। শুনে আকাশ থেকে পড়েন শঙ্কর। অবাক হয়ে যান যে একজন বিধায়কের নামে ফেক প্রোফাইল খুলে কেউ বা কা টাকা তুলছে। শঙ্কর ঘোষ তাঁর শুভাকাঙ্খীদের কাছে অনুরোধ করেছেন, এরকম প্রতারণা চক্রের মধ্যে কেউ পা দেবেন না। বিষয়টি তিনি শিলিগুড়ি পুলিশ কে জানিয়েছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি তিনি সকলকে সতর্ক করেছেন এরকম আবেদনে সাড়া না দিতে।

একসময় অশোক ভট্টাচার্যের ছায়াসঙ্গী ছিলেন শংকর ঘোষ। অশোক ভট্টাচার্য যখন করোনা ভাইরাসে আক্রান্ত হন তখন প্রায় ২৪ ঘন্টা হাসপাতালে পড়ে থাকতেন তিনি। এর পর হঠাৎই সবকিছু বদলে গেল, বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করলেন শংকর ঘোষ। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের ওমপ্রকাশ মিশ্রকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন শঙ্কর। গুরু অশোক ভট্টাচার্য নেমে যান তিন নম্বরে।

শঙ্করের নামে FAKE প্রোফাইল, জনে জনে টাকা চাইছেন বিজেপি বিধায়ক!!!

শঙ্করের নামে FAKE প্রোফাইল, জনে জনে টাকা চাইছেন বিজেপি বিধায়ক!!!

কিছুদিন  আগে হাওয়া ওঠে বিজেপি ছেড়ে এবার তৃণমূলে যোগ দেবেন শঙ্কর। সেই জ্বল্পনা উড়িয়ে দিয়েছেন শঙ্কর নিজে। বিজেপির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে বলা হয়। এইসব রটনা, ভিত্তিহীন। শঙ্কর বিজেপিতেই থাকবেন। শঙ্কর নিজেও জানিয়েছেন সেই কথাই। দেখুন কি বলছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর