নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুরঃ নকল সার বিক্রিকে কেন্দ্র করে উত্তপ্ত চোপড়া। এমনকি গুলি চলল মালিগাঁও বাজারে। সারের দোকান মালিকের সঙ্গে গন্ডগোলের জেরে দুষ্কৃতীদের ছোঁড়া ছোররা গুলিতে জখম ২ যুবক। আহত হয়েছেন আরও কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুনঃ Mamata Banerjee: প্রত্যেক শিক্ষার্থীর জন্য ৫০০০ টাকা, বড় ঘোষনা রাজ্য সরকারের


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মালিগাঁও বাজারে নকল সার বিক্রিকে কেন্দ্র করে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে ব্যাপক মারপিট শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য।

আহতরা জানিয়েছেন, মালিগাঁও এলাকার রফিকুল নামে এক সার ব্যবসায়ীর সাথে একটা গন্ডগোল চলছিল। আচমকা গলাগলি শুরু হয়ে যায়। পুলিশ চলে যেতেই ছররা গুলি ব্যবহার করা হয়। এই ঘটনায় দুষ্কৃতীদের ছোঁড়া ছোররা গুলি তাদের পায়ে এসে লাগলে গুরুতর জখম হয় দুই যুবক।


সার বিক্রিকে কেন্দ্র করে উত্তপ্ত চোপড়া, রয়েছে পুলিশের টহলদারি

আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ফের পুলিশ উপস্থিত হলে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এই মুহুর্তে থথমে গোটা এলাকা। চলছে পুলিশের টহলদারি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।







