চাপ দিলেও ‘বাবা’ BJP’তে যোগ দেননি, তাই এই ‘বেআইনি গ্রেপ্তারি’, বিস্ফোরক ফিরহাদ কন্যা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চাপ দিলেও ‘বাবা’ BJP’তে যোগ দেননি, নারদা কান্ড এবং মমতা সরকারের মন্ত্রী ফিরহাদ হাকিমকে CBI এর তুলে নিয়ে যাওয়া এবং জামিনের পরেও তার স্থগিতাদেশ দিয়ে জেলে রাখা প্রসঙ্গে মুখ খুলে বিস্ফোরক অভিযোগ করেছেন  ফিরহাদ কন্যা।  নারদ কান্ডে আচমকাই বিনা নোটিসে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে তুলে নিয়ে যায় CBI, গত পরশু থেকে পরতে পরতে বলেছে মামলার ভোল।

আরও পড়ুনঃ নারদ কান্ডে মমতা দিদির পাশেই বিরোধী দলনেতারা।

সোমবার, রাজ্যের লকডাউনের দ্বিতীয় দিনে আচমকাই রাজ্যের দুই মন্ত্রী, এক বিধায়ক এবং এক প্রাক্তন বিধায়ককে বিনা নোটিসে তুলে নিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কোন প্রকার সম্মতি নেয়নি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের, রাজ্যপালের অনুমতিতে ঘটা এই ঘটনার পর গত পরশু লকডাউনের মাঝেই উত্তাল হয়ে ওঠে রাজ্যের পরিস্থিতি। নিজাম প্যালেস থেকে রাজভবন, এমনকি জেলায় জেলায় গ্রেপ্তারির প্রতিবাদে চলতে থাকে বিক্ষোভ, টানা ৬ ঘন্টা ঠাই নিজাম প্যালেসে বসে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সন্ধ্যে নাগাদ চারজনের জামিন হলেও, ফের কয়েকঘন্টার মধ্যেই জামিনে স্থগিতাদেশ দিয়ে হাইকোর্টে মামলা করে সিবিআই, আর তাতে আজ পর্যন্ত জেল ফেহাজতে আছেন ৪ জনেই। অসুস্থতার কারণে তিনজন ভর্তি এসএসকেএম হাসপাতালে। সকালের দিকে সামান্য জ্বর এলেও আপাতত প্রেসিডেন্সি জেলেই আছেন ফিরহাদ হাকিম।

রাজ্যের নেতা মন্ত্রীদের গ্রেপ্তারিতে ক্ষোভে ফেটে পড়েছে তৃণমূল কর্মী সমর্থকেরা। সেই পরিস্থিতিতে গত পরশু দিনই সকলের কাছে শান্ত থাকার আবেদন করেছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের কন্যা। তিনি জানিয়েছিলেন, বিজেপি চাইছে সাধারন মানুষের আবেগকে উস্কে দিয়ে রাজক্যে বিশৃঙ্খলা তৈরি করতে। বার্তা দিয়েছিলেন যে কোন পরিস্থিতিতে সংযত থাকতে।

আজ হাইকোর্টে বিচার হবে চার জনের। তার আগেই ফের তৃণমূল কংগ্রেস সমর্থকদের সংযত থাকতে, এবং আদালত চত্বরে কাউকে না আসার অনুরোধ জানিয়েছিলেন ফিরহাদ কন্যা। তৃণমূল নেতাদের গ্রেপ্তারি প্রসঙ্গে ফিরহাদ কন্যা জানিয়েছেন, ‘যারা বিজেপিতে যোগ দেননি শুধুই তাঁদের গ্রেফতার করা হচ্ছে। বাবাকেও বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল।’

চাপ দিলেও ‘বাবা’ BJP’তে যোগ দেননি,  উল্লেখ্য ২১ এর বিধানসভা নির্বাচনের আগে এক প্রকাল লাইন দিয়ে তৃণমূল থেকে প্রস্থম সারির নেতা মন্ত্রী থেকে কর্মী, যোগ দিয়েছিলেন বিজেপিতে। নারদ কান্ডে ফিরহাদের গ্রেপ্তারির পর তাঁর কন্যা জানিয়েছেন গেরুয়া শিবিরের ভিত আরও শক্ত করতে বারবার চাপ দেওয়া হয়েছিল  কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্টার্সের চেয়ারম্যান ফিরহাদ হাকিমকেও। তাতে তিনি রাজি না হওয়ায় গ্রেপ্তারি বলেও জানিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর